Saturday, May 16, 2026

বুমরাকে নিয়ে টিম ইন্ডিয়াকে বড় বার্তা আজহারের

Date:

Share post:

আগামী ২ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে নামবে ভারতীয় দল (Team India)। সেই ম্যাচে নামার আগে ভারতের বোলিং পারফরম্যান্সের দিকেই সকলের প্রধান নজর। সেখানেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin)। ভারতীয় দলকে অতিরিক্ত বুমরাহ (Jasprit Bumrah) নির্ভরশীলতা কমানোরই বার্তা দিয়েছেন। সেইসঙ্গে আরও অভিজ্ঞ বোলারকেই বুমরার পাশে খেলানোর পরামর্শও দিচ্ছেন।

প্রথম ম্যাচে ভারতীয় দলের ব্যাটাররা দুরন্ত পারফরম্যান্স দেখালেও, বোলারদের ব্যর্থতাতেই হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বাদ দিলে কোনও ভারতীয় বোলারই নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি। দ্বিতীয় টেস্টের আগে সেই কারণে অর্শদীপ সিংকে খেলানোর একটা পরিকল্পনা রয়েছে। কিন্তু আজহারের মুখে কিন্তু অন্য কথা। সে বুমরার পাশে কুলদীপ যাদবকেই খেলানোর পরামর্শ দিচ্ছেন।

মহম্মদ আজহারউদ্দিন জানিয়েছেন, “বুমরার ওপর নির্ভরশীলতা অনেকটাই হয়ে যাচ্ছে। এই কাজটা একেবারেই সহজ নয়, কারণ ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে অভিজ্ঞ বোলারদেরই বেশি চাই। কুলদীপ যাদবকেই খেলানো উচিৎ ভারতের”।

কুলদীপ যাদবকে খেলালে ভারতের বোলিং লাইনআপে অনেক বেশি বৈচিত্র আসবে বলেই মনে করছেন এই প্রাক্তন ক্রিকেটার। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...