Sunday, June 21, 2026

জমা জল, আত্মহত্যার চেষ্টার জোড়া ফলা মেট্রোয়! দুর্ভোগে যাত্রীরা

Date:

Share post:

সকাল থেকে মেট্রোর সুড়ঙ্গে জল জমার কারণে বন্ধ হয়ে যায় মেট্রোর পরিষেবা (metro service)। বেলা বাড়তেই সেই পরিষেবা স্বাভাবিক হয়। এরপরই বেলগাছিয়া (Belgachia) মেট্রো স্টেশনে এক যাত্রী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে ফের একবার আংশিক ব্যাহত মেট্রোর পরিষেবা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি মেট্রো কর্তৃপক্ষের।

বেলা ১১টা নাগাদ বেলগাছিয়া (Belgachia) মেট্রো স্টেশনের ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা করে এক যাত্রী। বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোর পরিষেবা (metro service)। গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা দিতে হয় মেট্রোকে।

আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিন মেট্রোর লাইনে জল! বিঘ্নিত পরিষেবা

সপ্তাহের প্রথম দিন ঠিক যে সময়ে অফিস যাত্রীদের সবথেকে বেশি ভিড় থাকে সেই সময়ই পরপর দুবার পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। প্রত্যেকটি মেট্রো স্টেশনে ব্যাপক ভিড় দেখা যায়। বাস ধরে গন্তব্যে পৌঁছানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। যে স্টেশনগুলিতে পরিষেবা স্বাভাবিক হয় সেখানে যাত্রীদের ব্যাপক ভিড় চোখে পড়ে।

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...