Friday, February 27, 2026

দ্রাবিড়ের রেকর্ড ভাঙার হাতছানি যশস্বীর সামনে

Date:

Share post:

আগামী ২ জুলাই থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। সেখানেই যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সামনে রয়েছে নতুন রেকর্ডের হাতছানি। ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে দ্রুততম ২০০০ রানের মাইলস্টোনের সামনে রয়েছেন যশস্বী (Yashasvi Jaiswal)। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি পেলেই রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) রেকর্ড ভেঙে দেবেন ভারতীয় দলের এই তরুণ ওপেনার। ভারতীয় হিসাবে এই মুহূর্তে ৪০ টি ইনিংসে দ্রুততম ২০০০ টেস্ট রান করার রেকর্ড রয়েছে একমাত্র রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag)।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল প্রথম টেস্টে হেরে গেলেও, সেখানে ব্যাট হাতে নিজের সেরা পারফরম্যান্সই দেখিয়েছিলেন এই তরুন তারকা ক্রিকেটার। লিডসে প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। যদিও দ্বিতীয় ইনিংসে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি। দ্বিতীয় টেস্টে নামার আগে অবশ্য সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন এই তারকা ক্রিকেটার। এবার যশস্বীর (Yashasvi Jaiswal) সামনে কার্যত ইতিহাস তৈরির হাতছানি।

এই মুহূর্তে টেস্টের মঞ্চে যশস্বী জয়সওয়ালের ঝুলিতে রয়েছে ৩৮ ইনিংসে ১৯০৩ রান। হাতে এখনও দুটো ইনিংস সময় রয়েছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরি করতে পারলেই রাহুল রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সেওয়াগের রেকর্ড ভেঙে দেবেন তিনি। ২০২৩ সালে ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। প্রথম থেকেই টেস্টে বেশ ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন যশস্বী জয়সওয়াল।

ইংল্যন্ডের বিরুদ্ধেও শুরুটা খুব একটা খারাপ ভাবে করেননি তিনি। ক্রমশই যশস্বীকে নিয়ে প্রত্যাশা বাড়তে শুরু করেছে সকলের। শেষপর্যন্ত তিনি রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করতে পারেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

শিশুকন্যাকে কটূক্তি! ট্রোল করা নেট নাগরিকদের কড়া ভাষায় শিষ্টাচার-শালীনতার পাঠ পড়ালেন সম্রাজ্ঞী

নিজেদের পোস্ট নিয়ে কটাক্ষর পরে এবার স্যোশাল মিডিয়ায় নিকটজনের ছবি পোস্ট করেও ট্রোলের শিকার হচ্ছেন সেলেবরা। এর জেরে...

আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের! পাল্টা হামলায় মৃত্যু ৫৫ পাক সেনার

আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোররাতের দিকে কাবুল ও...

বডি শেমিংয়ের শিকার শ্রাবন্তী, এবার আইনি পথে অভিনেত্রী!

আলোর ঝলকানির পাশাপাশি যে তীব্র কটাক্ষও লুকিয়ে থাকে, তারই তিক্ত অভিজ্ঞতার মুখে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়...

আইএসএলের মিনি ডার্বি, দুর্বল মহমেডানের বিরুদ্ধেও সতর্ক লোবেরা

শনিবার আইএসএলের(ISL) মিনি ডার্বি। মোহনবাগান(Mohun bagan) মুখোমুখি হবে মহমেডানের(Mohamedan)। সাদা কালো ব্রিগেডের সঙ্গে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচে...