Thursday, June 4, 2026

এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি: কমিশনের রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

এসএসসি-র চাকরিহারাদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সুপ্রিম কোর্টের নির্দেশে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। সেই মতো ৩১ মের মধ্যেই নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। তবে একশ্রেণির মামলাবাজরা সেই নিয়োগেও বিভ্রান্তি ছড়াতে ফের কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ। নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দায়ের হওয়া একাধিক মামলার শুনানি হয় মঙ্গলবার। সেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ রাজ্যের রিপোর্ট তলব করে। তবে নিয়োগের যে বিজ্ঞপ্তি হয়েছে তাতে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত।

এমনিতেই এসএসসি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। ফলে এই সংক্রান্ত মামলা হাইকোর্টে শুনানি হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসএসসি (SSC) পরীক্ষার যাবতীয় নিয়ম মেনে প্রকাশিত হয় বিজ্ঞপ্তি (notification)। যার সর্বশেষে ১৫ নভেম্বরের মধ্যে গোটা প্যানেল প্রকাশিত হওয়ার গোটা ক্রমান্বয়িক সময়সূচিও প্রকাশ করা হয়। ২০১৬ এসএসসি চাকরি প্রাপকদের জন্য সুপ্রিম নির্দেশ মতোই বয়সের ছাড়ও বজায় রাখা হয়েছে। সেই সঙ্গে আইনি জটিলতায় থাকা ওবিসি-দের (OBC) ক্ষেত্রেও নতুন কোনও নিয়ম ব্যবহার করা হয়নি।

আরও পড়ুন: হাজিরা এড়িয়ে হাইকোর্টে কার্তিক মহারাজ, FIR বাতিলের আবেদন

এরপরেই এক শ্রেণির চাকরিহারা হাইকোর্টে মামলা দায়ের করে। তাঁদের প্রশ্ন নিয়োগের বিজ্ঞপ্তিতে (notification) সুপ্রিম কোর্টের নির্দিষ্ট করে দেওয়া যোগ্য (untainted) ও অযোগ্যদের (tainted) আলাদাভাবে উল্লেখ নেই। অযোগ্য (tainted) চিহ্নিতরা পরীক্ষা দিতে পারবেন না, এমন উল্লেখ রাজ্যের বিজ্ঞপ্তিতে না থাকা নিয়ে হাইকোর্টে মামলা করে ফের একবার এসএসসি নিয়োগে জটিলতা তৈরির চেষ্টা এক শ্রেণির রাজনীতিকদের। মামলাকারীদের আইনজীবী হিসাবে সেই সিপিআইএম নেতাদের দেখা গিয়েছে। মামলার কমিশনের জবাব তলব করে আদালত। সোমবার মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা।

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...