Monday, March 16, 2026

জুলাইয়ের প্রথম দিনে কমল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যরাত থেকেই কার্যকর নির্দেশ

Date:

Share post:

কমল বাণিজ্যিক গ্যাসের দাম (commercial lpg cylinder price)। জুলাই মাসের প্রথম দিনেই সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ৫৮.৫০ টাকা করে কমছে। সোমবার মধ্যরাত থেকে সারাদেশে এই নয়া নির্দেশ কার্যকরী হয়েছে বলে জানা গেছে। এতে ব্যবসায়ীদের সুবিধা হলেও সাধারণ গৃহস্থদের জন্য কোনও সুরাহা করল না কেন্দ্র (Govt of India)।

সোমবার মধ্যরাত থেকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১৭৪৩ টাকা ৫০ পয়সা। আগে ছিল ১৮০২ টাকা। রাজধানীতে এই দাম হয়েছে ১৬৬৪ টাকা ৫০ পয়সা। চলতি বছরে ফেব্রুয়ারি, এপ্রিল, জুনের পর চতুর্থ বারের জন্য বাণিজ্যিক গ্যাসের দাম কমল। নিয়ম অনুসারে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। এই দাম কমায় এলপিজি চালিত গাড়ির মালিকদের স্বস্তি মিলেছে। আরেকটা শুরু হওয়া হয়েছে ব্যবসায়ীদেরও। কিন্তু গৃহস্থালীতে ব্যবহৃত গ্যাসের দাম না কমায় আমজনতার উপর পেট্রোলিয়াম মন্ত্রকের এই নয়া নির্দেশের আদৌ কোনও প্রভাব পড়বে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...