Friday, May 22, 2026

কার্তিক মহারাজের গ্রেফতারির দাবিতে উত্তাল বেলডাঙা! থানার সামনে বিক্ষোভ মহিলাদের 

Date:

Share post:

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের অবিলম্বে গ্রেফতারির দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা। সকাল থেকে নবগ্রাম থানার সামনে জড়ো হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন স্থানীয় মহিলারা। বিক্ষোভে অংশ নেওয়া অনেকের হাতেই ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল— “ধর্ষকের শাস্তি চাই”, “ন্যায় চাই”, “ধর্মগুরুর মুখোশ খুলে গেছে” ইত্যাদি স্লোগান।

অভিযুক্ত কার্তিক মহারাজকে এদিন সকাল ১০টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার জন্য পুলিশ নোটিশ পাঠিয়েছিল। কিন্তু তিনি সেই নির্দেশ মানেননি। বরং, আইনপ্রক্রিয়ার মুখোমুখি না হয়ে সরাসরি কলকাতা হাইকোর্টে আগাম জামিন ও রক্ষাকবচ চেয়ে মামলা করেন। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে ওই মামলার শুনানি বুধবার ধার্য হয়েছে। তার আগেই ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, “একদিকে প্রধানমন্ত্রী ‘নারী সুরক্ষা’র কথা বলেন, অন্যদিকে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এক ধর্ষণ অভিযুক্তকে বাঁচাতে চুপ করে থাকে বিজেপি। এটি কী বার্তা দিচ্ছে সমাজকে?” অনেকেই বলেন, আশ্রমের আবরণে একজন নারী শোষক লুকিয়ে ছিলেন—এটা ভয়াবহ।

আরও পড়ুন – হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ১, সুড়ঙ্গে বিরাট ধসে আটকে ৩০০ মানুষ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...

দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী! খুনের হুমকি ঝাড়গ্রামের বিক্রেতাকে, মিলল নিরাপত্তা

ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি খেয়ে ভাইরাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই ঝালমুড়ি দোকানদারকেই দেওয়া...

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...