Friday, May 15, 2026

চিকিৎসায় সামান্য সাড়া, স্পিচ থেরাপি শুরু সাংসদ সৌগতর 

Date:

Share post:

কথা জড়িয়ে যাওয়ার সমস্যা কাটাতে এবার বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের স্পিচ থেরাপি (Speech Therapy for Saugata Roy) শুরু করলেন চিকিৎসকরা। বুধবার নতুন মেডিক্যাল বোর্ডের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন নিউরনের সমস্যার (Wernicke encephalopathy) কারণে মস্তিষ্কে সঠিকভাবে সংযোগ স্থাপন হচ্ছে না প্রবীণ রাজনৈতিক নেতার। বয়সজনিত কারণে তাঁর সেরিব্রাল অ্যাট্রোফি দেখা গিয়েছে। এছাড়া টাইপ টু ডায়াবেটিস, ফুসফুসের সমস্যাও রয়েছে। তাই কোনো রকমের হঠকারিতা না করে ধীরে ধীরে চিকিৎসা পদ্ধতিকে তৃণমূল সাংসদের (TMC MP) শারীরিক অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকলেও আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌগত।

বুধবার দমদমের সাংসদকে হাসপাতালে দেখতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ‌্য সচেতক নির্মল ঘোষ।

গত ২২ জুন থেকে গুরুতর অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়। ডা. অরিন্দম মৈত্র (Arindam Maitra) ও ডা. মনোজ মাহাতো জানিয়েছেন, একাধিক মেডিসিন খেয়েই নিজের অজান্তে সমস্যা বাড়িয়েছেন সৌগত। আপাতত অনিদ্রা, স্নায়ুর ব‌্যথা, ডিপ্রেশনের ওষুধ বন্ধ করা হয়েছে। চলছে নেবুলাইজার, অ‌্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড। ওয়ারনিক এনসেফ‌ালোপ‌্যাথি নিয়ে উদ্বিগ্ন ডাক্তাররা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...