Monday, June 15, 2026

পশ্চিম আফ্রিকার দেশে জঙ্গিদের হাতে পণবন্দি ৩ ভারতীয়! উদ্বেগ নয়াদিল্লির 

Date:

Share post:

সশস্ত্র জঙ্গিদের হাতে আক্রান্ত তিন ভারতীয়। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল-কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন (al qaeda linked terror group in mali) নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (JNIM) ভারতীয়দের পণবন্দি করেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে সে দেশের দূতাবাসের মাধ্যমে মালি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। উদ্বিগ্ন নয়া দিল্লি।

বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে ১ জুলাই একদল জেএনআইএম মালির একটি কারখানায় হামলা চালায়। তারপরেই ওই কারখানায় কাজ করা তিন ভারতীয়কে অপহরণ করা হয়। এই ঘটনার নিন্দা করার পাশাপাশি, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) জানিয়েছেন, আটক ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার জন্য মালির সরকারকে উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।

 

Related articles

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)।...

আসন পুনর্বিন্যাস করে কলকাতায় পুরভোট: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন পুনর্বিন্যাস করে আগামী ৬ মাসের মধ্যে । সোমবার পুরসভার স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন...