Sunday, June 28, 2026

ছাত্র নির্বাচন না হওয়া পর্যন্ত রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ: নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের (College-University) ইউনিয়ন রুম (Union Room) বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে এই মর্মে নোটিস জারি করতে উচ্চশিক্ষা দফতরকে নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধ করার জন্য উচ্চশিক্ষা দফতরকে নোটিশ জারি করতে হবে। কর্তৃপক্ষ ওই রুম তালা দিয়ে রাখবেন। জরুরি কোনও কারণ হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তা জানিয়ে চিঠি দিয়ে তালা খোলার জন্য আবেদন করতে হবে।

এদিন মামলার শুনানিতে বিচারপতি সেন নির্দেশ দেন ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত আজ থেকে রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম (Union Room) বন্ধ থাকবে। নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া এই রুম খোলা বা ব্যবহার করা যাবে না। মামলার পরবর্তী শুনানি ১৭ জুলাই।

কসবা ল কলেজের ইউনিয়ন রুমে তরুণীকে নির্যাতনের অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম চিহ্নিত করে তা বন্ধ করার নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...