Thursday, June 4, 2026

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

Date:

Share post:

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে ধর্ষিতা হলেন এক গৃহবধূ। অভিযোগ, মুখ চেপে ধরে তাঁকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। কোনোরকমে বাড়ি ফিরে পরিবারকে সব জানালে রাতেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

কসবা কাণ্ড নিয়ে যখন বাংলায় তুমুল প্রতিবাদে নেমেছে বঙ্গ বিজেপি ঠিক তখনই বিজেপি শাসিত প্রতিবেশী রাজ্য ওড়িশার এই নির্মম পরিস্থিতি। মাত্র ১৭ দিনের মাথায় সাতটি আলাদা আলাদা ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে। এর মধ্যে আবার একাধিক গণধর্ষণের ঘটনাও রয়েছে। কিন্তু সেসব নিয়ে কথা বলছে না কেউই। বিজেপির ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ অবধি নীরব।

এই ঘটনা প্রসঙ্গে বৈরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমালা দাস জানান, নির্যাতিতার বিবরণ অনুযায়ী অভিযুক্ত দুই যুবককে শনাক্ত করে ভোরে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা মহিলার পূর্বপরিচিত। ধর্ষণের মামলা রুজু করে তাদের বিরুদ্ধে পকসো ও ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনা নিয়ে গত  ১৭ দিনে ওড়িশার চার জেলায় ধর্ষণের অভিযোগ পৌঁছল সাত-এ—যার মধ্যে রয়েছে গঞ্জাম, কেওনঝর ও ময়ূরভঞ্জের একাধিক নৃশংসতা। নারী অধিকার সংগঠনগুলির অভিযোগ, একের পর এক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা ও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকাই প্রশ্নের মুখে।

আরও পড়ুন – তামান্নার মৃত্যুতে এবার হাই কোর্টে পরিবার, ঘোলাজলে রাজনীতি সিপিএম-এর!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...