Tuesday, June 23, 2026

গুলিবিদ্ধ তৃণমূল কোচবিহার পঞ্চায়েত সমিতির সদস্য! অভিযুক্ত বিজেপি 

Date:

Share post:

দলীয় কার্যালয় থেকে বেরোতেই পরপর পাঁচটি গুলি। বিজেপির দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন গুলিবিদ্ধ কোচবিহারের (Coochbihar) তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য রাজু দে। ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের দাবি, কোচবিহার ২ ব্লকে সম্প্রতি বিজেপি দুষ্কৃতীদের (BJP goons) দাপাদাপি বেড়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারির দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয় থেকে কাজ সেরে বেরোতেই পাঁচ রাউন্ড গুলি চালানো হয় কোচবিহার ২ (Coochbihar-2) পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের উপর। গুলিবিদ্ধ রাজু দে তৃণমূল কংগ্রেসের কোচবিহার ২ ব্লকের সাধারণ সম্পাদক। ঝিনাইডাঙা এলাকায় এই হামলার পরে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন  আছেন রাজু দে। একটি কালো স্করপিও গাড়ি করে এসে হামলা চালানো হয়।

গুলি বিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে শুক্রবার  সকাল থেকে কোচবিহার ২ নম্বর ব্লকে  বিক্ষোভ মিছিল প্রতিবাদ আন্দোলন চলবে বলে জানান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি (TMC district president) অভিজিৎ দে ভৌমিক। সভাপতির অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা (BJP goons) এই ঘটনার সাথে যুক্ত বলে আমাদের বিশ্বাস। তিনি আরও জানান, ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত কালো স্করপিও গাড়িটিকে আটক করেছে। অবিলম্বে দুষ্কৃতীদেরকে গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল কংগ্রেস৷

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...