Saturday, April 4, 2026

EWS শংসাপত্রে আর দেরি নয়: জেলাশাসকদের কড়া নির্দেশ অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের

Date:

Share post:

আর্থিকভাবে পিছিয়ে পড়া (EWS) শ্রেণির নাগরিকদের জন্য দ্রুত সার্টিফিকেট ইস্যুর নির্দেশ দিল রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। সম্প্রতি একটি চিঠি পাঠিয়ে জেলাশাসক ও মহকুমাশাসকদের বলা হয়েছে, এই সার্টিফিকেটের আবেদন পড়া মাত্রই তা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সরকারি চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ইডব্লিউএস (EWS) শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ২০১৯ সালে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, তফসিলি জাতি-উপজাতি বা ওবিসি সংরক্ষণের আওতায় না থাকা প্রার্থীরা নির্ধারিত আয় ও সম্পত্তির মানদণ্ডে পড়লে এই সুবিধা পেতে পারেন।

ইডব্লিউএস (EWS) সার্টিফিকেট পাওয়ার জন্য জেলা প্রশাসনের নির্দিষ্ট আধিকারিকের কাছে আবেদন করতে হয়। আধিকারিকরা সেই আবেদন খতিয়ে দেখে মঞ্জুর করেন। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, এই প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। সেই কারণে দফতর ফের সক্রিয় হয়েছে। ২০২৩ সালেও এই সংক্রান্ত উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার ফের তা জোরদার করা হচ্ছে কারণ, বর্তমানে স্নাতক স্তরে ভর্তি এবং স্কুল শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া চলছে। ফলে প্রার্থীদের এখনই প্রয়োজন ইডব্লিউএস (EWS) শংসাপত্র। প্রশাসনকে তাই স্পষ্ট বার্তা—এই প্রক্রিয়া যেন আর দেরি না হয়। আরও পড়ুন : ঝাড়খণ্ডে বে-আইনি কয়লাখনিতে ধস: মৃত ৪, আটকে বহু 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...