Saturday, May 16, 2026

সিপিএমের আমলে উত্তরপাড়া কলেজে কারা চাকরি পেয়েছেন! বাম-কংগ্রেসে একতিরে নিশানা কল্যাণের

Date:

Share post:

সিপিএমের (CPIM) আমলে উত্তরপাড়া কলেজে কারা চাকরি পেয়েছেন? তালিকা ধরে জানিয়ে দিলেন তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তবে, তাঁর ব্যক্তিগত মত, নেতাদের কোনও ইনস্টিটিউশনেই অস্থায়ী চাকরি করা উচিত নয়। যদি দিতেই হয় তৃণমূলের অন্য কর্মী আছে তাঁদের দেওয়া হোক।

কল্যাণের কথায়, উত্তরপাড়া কলেজে অস্থায়ী চাকরি নিয়ে যাঁরা বলছেন, তাঁদের মনে রাখা উচিৎ সিপিএমের আমলে কারা চাকরি পেয়েছেন! নাম ধরে ধরে তৃণমূল সাংসদ জানিয়ে দেন সিপিএমের বাম আমলে কারা চাকরি পেয়েছিলেন এবং তাঁরা স্থায়ী চাকরি করছেন। সিপিএম জামানায় সব সিপিএমের নেতাদের চাকরিতে ঢুকিয়ে দিয়ে গিয়েছে।

সাংসদ বলেন, এঁরা তো সব ৩০ সাল পর্যন্ত চাকরি করবেন। তাহলে আমাদের লোক ঢুকবে কোথায়! বিজেপি তখন জন্ম হয়নি, যখন সিপিএম সব খেয়ে দিয়ে চলে গিয়েছে।

এর পরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে কল্যাণ (Kalyan Banerjee) বলেন, “সব থেকে বেশি রেপ কোথায় হচ্ছে? উত্তরপ্রদেশ আর দিল্লিতে। প্রতিদিন তিন-চারটে করে রেপের ঘটনা হয়। উত্তরপ্রদেশে রেপ করে জেলে গেল দশদিনের মধ্যেই বেল পেয়ে গেল।“

বামদের যুবনেত্রী দীপ্সিতাকে তীব্র কটাক্ষ করে কল্যাণ বলেন, “আমি শুনলাম দীপ্সিতা ধর নাকি আমার বিরুদ্ধে নানা রকম কথা বলছে। সে বলুন। রামনাথ বাজেয়াপ্ত হয়েছে আপনার। গায়ে জ্বালাতো হবেই। ম্যাডাম কানাইপুরে যে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হল তখন তো এলেন না।“ তীব্র আক্রমণ করে তিনি বলেন, “বাম-কংগ্রেস তো নেই। এসব ধর্ষণকারীদের বংশধররা এখনো রয়েছে।“

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য আসছেন। সেই প্রসঙ্গে কল্যাণ বলেন, “ভারতে যিনি প্রধানমন্ত্রী আছেন এরকম ব্যর্থ প্রধানমন্ত্রী আর নেই। শুধু হ্যান করেঙ্গা তেন করেঙ্গা আগের বেলা অষ্টরম্ভা।“

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...