Friday, June 26, 2026

গিলের মধ্যে বিরাটের ছোঁয়া দেখছেন ট্রট

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে শুভমন গিল (Shubman Gill)। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে দ্বিশতরান এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। শুভমন গিল (Shubman Gill) এই মুহূর্তে ইংল্যান্ডের মাটিতে একাধিক রেকর্ড ভাঙার পথে রয়েছেন। সেই গিলকেই এবার বিরাট সার্টিফিকেট দিলেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার জনাথন ট্রট (Jonathan Trott)। তাঁর মতে বিরাট কোহলির পরিপূরক শুভমন গিল। শুধুমাত্র তাই নয় প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল।

বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আইপিএল চলাকালীনই। তার জায়গা টেস্ট দলে কে সামলাবে তা নিয়েই চলছিল জোর জল্পনা। অন্তত প্রথম দুটো টেস্টেই সেই জবাবটা দিয়ে দিয়েছেন শুভমন গিল (Shubman Gill)। দ্বিতীয় টেস্টে তো তিনি একাই কার্যত শেষ করে দিয়েছিলেন ইংল্যান্ডের বোলিং লাইনআপকে। তাঁর মধ্যে এবার বিরাট কোহলিকেই দেখতে পাচ্ছেন জনাথন ট্রট।

এই প্রসঙ্গে জনাথন ট্রট জানিয়েছেন, “এদিন দেখিয়ে দিয়েছেন কতটা কমপ্যাক্ট ব্যাটার তিনি। তিনি যেন আমাকে এর আগের ভারতীয় দলের চার নম্বর ব্যাটারকে মনে করাচ্ছেন। কতটা অসাধারণ ক্রিকেটার ছিলেন তিনি। মনে হয় না কোনও সিরিজের একেবারে প্রথম দুটো টেস্টে এর থেকে ভালো শুরু কিছু একটা হতে পারে। তিনি হেডিংলিতেও জিততে চেয়েছিলেন কিন্তু সেটা হয়নি। তবে এখানে বোধহয় সেটা করেই ফেলবেন”।

দুটো টেস্টেই প্রায় ৬০০ রানের কাছে পৌঁছে গিয়েছেন শুভমন গিল। তাঁর সামনেই ভারতীয় হিসাবে রয়েছেন রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাসকর। শুভমন গিল যে গতিতে এগিয়ে চলেছেন তাতে তাদের পিছনে ফেলে দিলে খুব একটা যে হতবাক হওয়ার মতো কিছুই থাকবে না তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...