Tuesday, May 19, 2026

পিতৃপুরুষের ভিটে বাংলায়, সেই বাসিন্দাকেই NRC নোটিশ অসমের!

Date:

Share post:

বাংলার বাসিন্দাদের শুধুমাত্র বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে সোজা সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জল এবার গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার তাই নতুন উপায়ে বাংলার বাসিন্দাদের ভারতছাড়া করার পথে বিজেপি রাজ্যগুলি। শুধুমাত্র অসমে (Assam) যাওয়া এবং সেখানে দেশের বাসিন্দা হিসাবে বৈধ নথি না দেখাতে পারার কারণে নাগরিকত্ব (citizenship) কেড়ে নেওয়ার নোটিশ পাঠালো অসম প্রশাসন। কোন নথি দিয়ে এবার নিজের ভারতীয়ত্ব প্রমাণ করবেন, সেই সমস্যায় দিশাহারা হয়ে এবার প্রশাসনের দ্বারস্থ দিনহাটার (Dinhata) উত্তম কুমার ব্রজবাসী।

কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর নামে জানুয়ারি মাসে অসম প্রশাসন একটি নোটিশ জারি করে। তাকে ভারতীয় নাগরিকত্ব (citizenship) প্রমাণের নথিসহ অসমের ফরেনার্স ট্রাইবুনাল কোর্টের (Foreigners Tribunal Court) দ্বারস্থ হতে নির্দেশ দেওয়া হয়। এই আদালতেই অসমের নাগরিকত্বের বিচার হয়। নাগরিক প্রমাণে ব্যর্থ হলে ধরিয়ে দেওয়া হয় এনআরসি নোটিশ।

উত্তম ব্রজবাসীর ক্ষেত্রে অসম প্রশাসনের অভিযোগ, বিনা নথিতে তিনি অসম গিয়েছিলেন। সেই তথ্য অনুযায়ী ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টে তাঁর বিরুদ্ধে মামলা করে অসম প্রশাসন। তাঁকে ১৫ জুলাই ফরেনার্স ট্রাইবুনাল কোর্টে (Foreigners Tribunal Court) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই দিন এগিয়ে আসতেই এবার বিপাকে উত্তম।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধনীতে কমিশনের চক্রান্ত: সুপ্রিম কোর্টে সাংসদ মহুয়া

দিনহাটার এই বাসিন্দা শুধুমাত্র ভারতীয় ও জন্মসূত্রেই দিনহাটার বাসিন্দা নন। তাঁর বাবা নরেন্দ্রনাথ ব্রজবাসীর জন্মও কোচবিহারের দিনহাটাতেই (Dinahata)। কিন্তু বাড়িতে আগুন লেগে যাওয়ায় তাঁর পুরোনো নথি পুড়ে গিয়েছে। কিন্তু গত দুবারের নির্বাচনী ভোটার তালিকায় তাঁর বাবা ও তাঁর নিজের নাম রয়েছে। সেক্ষেত্রে এবার কীভাবে নিজের নাগরিকত্ব প্রমাণ করবেন, তা নিয়ে বিপাকে উত্তম। সেই সঙ্গে বাংলার বাসিন্দাদের নানা অজুহাতে কীভাবে নাগরিকত্ব রক্ষায় পদক্ষেপ নেওয়া যাবে, তা নিয়ে চিন্তায় রাজ্য প্রশাসন।

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...