Wednesday, May 6, 2026

মারধরের অভিযোগ! বোলপুরে স্কুলে বিক্ষোভ নিগৃহীতা ছাত্রীর পরিবার – পড়ুয়াদের

Date:

Share post:

নবম শ্রেণির এক ছাত্রীকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগে চাঞ্চল্য ছড়াল বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। সোমবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান নির্যাতিতার সহপাঠীরা ও অভিভাবকরা। আপাতত নিগৃহীত ছাত্রী বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

ছাত্রীর পরিবারের অভিযোগ, গত শুক্রবার ছাত্রীটি যখন বিদ্যালয়ের শৌচালয়ে গিয়েছিল, সেই সময় একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী তাকে ঘিরে ধরে মুখে কাপড় গুঁজে মারধর করে। শৌচালয়ের মধ্যেই সে কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে ছিল। পরে এক অশিক্ষক কর্মী তাকে উদ্ধার করে প্রধান শিক্ষিকার কাছে নিয়ে আসেন। শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় স্কুল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে।

সোমবার প্রধান শিক্ষিকা তৃষ্ণা কুণ্ডু মণ্ডলের কাছে অভিভাবকেরা লিখিত অভিযোগ জমা দেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানান। ঘটনার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো বিষয়টি শিক্ষা দফতরকে জানানো হয়েছে এবং প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের মত শান্ত পরিবেশে এমন ঘটনায় ব্যাপক ক্ষোভ এবং উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলেছেন, স্কুলে নিরাপত্তার দায়িত্ব কে নেবে?

আরও পড়ুন – পহেলগাম হামলার ৭৬ দিন পার! এখনও নীরব কেন? প্রধানমন্ত্রীকে প্রশ্ন শশীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা...

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...