Sunday, June 7, 2026

লর্ডসে ফিরবে বুম বুম ম্যাজিক, বাদ পড়বেন কোন পেসার? মুখ খুললেন গিল

Date:

Share post:

এজবাস্টনে ইতিহাস তৈরি করে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। পরের ম্যাচ আগামী ১০ জুলাই। ঐতিহ্যের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারতের প্রথম একাদশ (Team India final eleven for lords match) কী হবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বার্মিংহামে বিশ্রাম পেলেও আগামী ম্যাচে বল হাতে দৌড়তে দেখা যাবে যশপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah)। তাহলে বাদ পড়বেন কোন পেসার? আলোচনা শুরু ক্রিকেট বিশেষজ্ঞদের। এর মাঝেই শুভমনের (Shubman Gill) এক উত্তরে জল্পনা আরও বেড়েছে।

ভারতীয় টেস্ট ক্রিকেটের (Indian Test Cricket) নতুন ক্যাপ্টেন অধিনায়কোচিত পারফরম্যান্স করে খবরে শিরোনামে উঠে এসেছেন। চার নম্বরে লড়াই করার যে ব্যাটন তিনি কোহলির (VK) কাছ থেকে পেয়েছেন তাকে যথাযথ মর্যাদা দিয়ে কঠিন সময় দলকে ভরসাযোগ্য জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়েছেন গিল। তবে ক্যাপ্টেন হিসেবে দলের প্রথম একাদশের কম্বিনেশন নিয়ে তাঁকেও ভাবনা চিন্তার মধ্যে থাকতে হচ্ছে। লর্ডসের ম্যাচ জিতে টিম ইন্ডিয়া অবশ্যই নিজেদের দাপট বজায় রাখতে চাইবে। আগের ম্যাচে সিরাজ এবং আকাশদীপ যেভাবে বল করেছেন তাতে পরের ম্যাচে বুমরাহকে নেওয়া হবে কি, এ প্রশ্ন উঠতেই শুভমনের সটান জবাব “অবশ্যই”। ব্যাস এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি গম্ভীরের পছন্দের প্রসিদ্ধ কৃষ্ণাকেই মাঠের বাইরে রাখার চিন্তাভাবনা চলছে? অর্থাৎ লর্ডসে তিন পেসার হবেন, বুমরাহ, সিরাজ, আকাশদীপ। অসমর্থিত সূত্র বলছে অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডি ফের সুযোগ পেতে পারেন। যদি এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

Related articles

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...

রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

সপ্তাহের শেষ দিন রবিবারে (Precious Metals Sunday) অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা...

অরূপ বিশ্বাসকে দ্বিতীয় নোটিশ: সোমবার তলব

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে নতুন করে খাতা খুলেছে মেসিকাণ্ডের। পুলিশের দ্বারস্থ শতদ্রু দত্ত। এবার সেই মামলায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী...