Tuesday, April 7, 2026

দাম থাকলে জল্পনা হয়, যাঁদের দাম নেই তাঁরা রাস্তায় গড়াগড়ি খায়: কাদের নিশানা দিলীপের

Date:

Share post:

বেশি কিছুদিন হল বিজেপিতে কোণঠাসা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নবনির্বাচিত রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণের মঞ্চেও ডাকা হয়নি দিলীপকে। রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়, একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে (TMC) যোগ দেবেন দিলীপ। মঙ্গলবার বিকেল চারটেয় নিউটাউনে বিজেপি (BJP) পার্টি অফিসে নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা করেন প্রাক্তন রাজ্য সভাপতি। আর তার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কারও নাম করে দিলীপ বলেন, “দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। যাদের দাম থাকে তাঁদের নিয়েই জল্পনা হয়। যাঁদের দাম নেই তাঁরা রাস্তায় গড়াগড়ি খায়।”

এদিন, শমীক ভট্টাচার্যের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন দিলীপ। তার পরে বেরিয়ে ফের বিজেপির আদি-নব্যর জল্পনা উস্কে দেন প্রাক্তন রাজ্য সভাপতি। বলেন, ”শুধু আমি না, বিজেপির প্রত্যেক পুরনো কর্মী শমীকবাবুর পাশে আছি।”

একুশে জুলাইয়ে তৃণমূলে যোগ দিতে পারেন-এই জল্পনা রাজ্য রাজনীতিতে। কী বলবেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কারও নাম না করেই দিলীপ সহাস্য উত্তর, “বাজারে যার দাম থাকে তাঁর সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাঁদের কিনবে কে? তাঁরা রাস্তায় পড়ে থাকে। দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। দিলীপ ঘোষ সেলেবেল নয়।” কদিন আগে শমীকও জানিয়েছিলেন, দিলীপ ঘোষ সেলেবেল নন।

এতই যদি শমীকের সঙ্গে সখ্যতা, তাহলে দায়িত্বভারের মঞ্চে কেন দেখা যায়নি দিলীপকে! উত্তরে প্রাক্তন বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেন, ”যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা হয়। আমি রাজ্যের কোনও পদাধিকারী নই। ফলে আমাকে রাজ্যের সমস্ত বৈঠকে থাকতে হবে এমন কথা নেই। আমাকে দল গাড়ি দিয়েছে। সেই গাড়িতেই আমি দলের কাজ করছি। আমাকে নিরাপত্তা দিয়েছে, পদ দিয়েছে। এর কোনওটাই আমি চাইনি। আমি নিজের জেলা মেদিনীপুরে কাজ করছি। আমাদের জেলাই এগিয়ে আছেন। মাননীয় রাজ্য সভাপতি রাজ্য সফরে বেরোবেন। জেলায় জেলায় তাঁকে ধূমধাম করে সংবর্ধনা দেওয়া হবে। আমি বলেছি সেই কর্মসূচি মেদিনীপুর থেকে শুরু করতে।”

পুরনো বিজেপি নেতা শমীক। দিলীপ নিজেই বলেছেন, শমীকদা আমার আগে থেকে বিজেপি করছেন। দলবদলু নেতাদের দাপটে বঙ্গ বিজেপিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন দিলীপের মতো গেরুয়া শিবিরের আদি নেতৃত্ব। এবার শমীককে পেয়ে তাঁরা আবার পাশে থাকার বার্তা দিতে চাইছেন। অনেক মতেই দিলীপের সঙ্গে শমীকের যোগাযোগে কখনও ভাঁটা পড়েনি। কিন্তু যেখানে বিরোধী দলনেতা দলবদলু, উগ্র হিন্দুত্ববাদী, ধর্মীয় তাস খেলা ব্যক্তি, সেখানে আদি শমীকের সঙ্গে দ্বন্দ্ব অনিবার্য বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...