Tuesday, March 31, 2026

শরীরের মেদ ঝরাতে পাকিস্তানে গিয়ে অস্ত্রোপচার, সংক্রমণে মৃত্যু ৪১ বছরের আম্পায়ারের!

Date:

Share post:

ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া, প্রয়াত আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লা জান শিনওয়ারি (Bismillah Jan Shinwari)। আফগানিস্থানের অন্যতম সেরা আম্পায়ার ছিলেন তিনি। জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরে ওজন বেড়ে যাওয়ায় শরীরের মেদ ঝরাতে পাকিস্তানে গিয়ে অপারেশন করান শিনওয়ারি।এরপরই বাড়তে থাকে সংক্রমণ। শেষমেষ মাত্র একচল্লিশ বছর বয়সে থামল পথচলা। আইসিসির (International Cricket Council) আন্তর্জাতিক আম্পায়ারদের প্যানেলে থাকা শিনওয়ারির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার চেয়ারম্যান জয় শাহ (ICC Chairman Jay Shah )।

২৫টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন আফগান আম্পায়ার। ২০১৭ সালে তিনি প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলান। আম্পায়ার হিসাবে শেষ দায়িত্ব পালন করেছেন চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে। আগামী এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের লিগ ২- এর ম্যাচও পরিচালনা করেছেন তিনি। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন শিনওয়ারি (Bismillah Jan Shinwari)। তবে এইভাবে হঠাৎ করে চলে যাবেন তা দুঃসাহেও কল্পনা করতে পারেনি তাঁর পরিবার ও প্রিয়জনেরা। শোকপ্রকাশ করেছেন বিশ্ব ক্রিকেটের একাধিক প্লেয়ার ও আম্পায়াররাও। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে শোকবার্তায় লেখা হয়েছে, আফগানিস্তানের প্রথম সারির আম্পায়ারদের অন্যতম ছিলেন শিনওয়ারি। তাঁর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। শিনওয়ারির মৃত্যু আমাদের জন্য বড় ক্ষতি। আফগান ক্রিকেটের মহান সেবক ছিলেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সমস্ত আফগান ক্রিকেট সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা এবং গভীর সহানুভূতি প্রকাশ করছে।”

 

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...