Friday, June 26, 2026

দাদাগিরি! ট্রপিকাল মেডিসিনে শাশুড়িকে দেখাতে গিয়ে কাঞ্চনের বিরুদ্ধে চিকিৎসক নিগ্রহের অভিযোগ

Date:

Share post:

ফের শিরোনামে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। অভিযোগ, বুধবার কলকাতার ট্রপিকাল মেডিসিনে (Institute Of Tropical Medicine) শাশুড়িকে নিয়ে দেখাতে গিয়ে রীতিমতো ডাক্তারের উপর চড়াও হন কাঞ্চন। রীতিমতো চিকিৎসকে কলার ধরে হুমকি দেন বলে অভিযোগ।

সূত্রের খবর, আগে থেকেই এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন কাঞ্চন মল্লিকের (Kanchan Mallik) শাশুড়ি। এদিন তাঁকে নিয়ে ডাক্তার দেখাতে যান কাঞ্চন ও তাঁর স্ত্রী শ্রীময়ী। সেখানে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখে দিতে বলেন কাঞ্চন। চিকিৎসক তাঁকে অপেক্ষা করতে বলেন। যে রোগী দেখছেন, তাঁকে দেখা শেষ করেই তিনি শ্রীময়ীর মাকে দেখে দেবেন। অভিযোগ, এই কথা না শুনে তখনই শাশুড়িকে দেখে দিতে রীতিমতো চিকিৎসকের উপর চড়াও হন কাঞ্চন। চিকিৎসকের কলার ধরে, হুমকি দেন বদলি করে দেওয়ার।

এই ঘটনায় ক্ষুব্ধ অনেকেই। এমনকী, তৃণমূলপন্থী চিকিৎসকরাও কাঞ্চনের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেন।
আরও খবরNRC হল কেন? মমতার পোস্টে রিপ্লাই করেও জবাব দিতে পারলেন না দিলীপ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...