Sunday, April 26, 2026

এজবাস্টনে ভালো খেলার ফল, এবার ICC ক্রমতালিকায় বড় লাফ গিল-আকাশদীপের!

Date:

Share post:

বার্মিংহামে ইতিহাস তৈরি করে ইংল্যান্ডকে হারানোর পর টিম ইন্ডিয়ার পাখির চোখ লর্ডসের মাঠ (Ind vs Eng Match)। বৃহস্পতিবার থেকে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। তার আগেই সুখবর পেলেন ভারতীয় ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধেরেকর্ড গড়ার ফলস্বরূপ আইসিসির ক্রমতালিকায় এক লাফে অনেকটা উপরে উঠে ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill), আকাশদীপেরা। ৮৯৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন ভারতের জসপ্রীত বুমরাহ(Jashpreet Bumrah)।

কারোর ডাবল সেঞ্চুরি তো কেউ পেলেন এক ম্যাচে ১০ উইকেট। এজবাস্টনে যেন দেখা মিলল এক নতুন ভারতীয় ক্রিকেট দলের। ভালো খেলার ফলও পেলেন তারকা প্লেয়াররা। তৃতীয় টেস্ট শুরুর আগেই বুধবার প্রকাশিত হল আইসিসির ক্রমতালিকা (ICC Rank)। আর সেখানে দেখা গেল বড় লাফ দিয়েছেন গিল-আকাশদীপেরা। ইংল্যান্ডের মাটিতে ধারাবাহিকভাবে দুটো টেস্ট দুর্দান্ত ব্যাট করে টেস্টে ব্যাটারদের মধ্যে ১৫ ধাপ লাফ দিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন শুভমন। তাঁর রেটিং পয়েন্ট ৮০৭। টেস্টে এটাই শুভমনের সর্বাধিক রেটিং পয়েন্ট। শুভমন ছাড়া প্রথম দশে ৮৫৮ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে যশস্বী জয়সওয়াল ও ৭৯০ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। টেস্ট বোলারদের মধ্যে শীর্ষস্থানে রাখা থাকা বুমরাহ ৮৯৮ রেটিং পয়েন্ট পেয়েছেন। তবে আশ্চর্যজনক উত্থান হয়েছে বাংলার ছেলে, আকাশদীপের। ৪৫২ রেটিং পয়েন্ট নিয়ে ৮৪ থেকে ৪৫ নম্বরে উঠেছেন তিনি।এজবাস্টনে সাত উইকেট নিয়ে ২৮ থেকে ২২ নম্বরে উঠেছেন মহম্মদ সিরাজ। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে ভারতের রবীন্দ্র জাডেজা।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...