Monday, April 6, 2026

পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে নিয়ে ফের বৈঠকে বসছে কেন্দ্র, বাংলার তরফে থাকতে পারেন চন্দ্রিমা

Date:

Share post:

পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে (Eastern Region) নিয়ে ফের বৈঠকে বসছে কেন্দ্র। শিক্ষা, স্বাস্থ্য, অভ্যন্তরীণ ও উপকূলীয় নিরাপত্তা, কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের রূপায়ণে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা, পরিকল্পনা ও উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বসছে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক।

পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) পৌরহিত্যে এই বৈঠকে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও সিকিম – এই পাঁচ রাজ্যকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, রাজ্যের তরফে বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। পাঁচ রাজ্য মিলিয়ে প্রায় ৭০জন প্রতিনিধি বৈঠকে যোগ দিতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

এর আগে ১০ মে এই বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় পাহেলগাম জঙ্গি হামলার ঘটনার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে চরম উত্তেজনা তৈরি হওয়ায় বৈঠক পিছিয়ে দেওয়া হয়।

সাংবিধানিক কাঠামোর অন্তর্গত এই ধরনের আঞ্চলিক (Eastern Region) বৈঠকগুলিতে রাজ্যগুলির অভ্যন্তরীণ সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, সীমান্ত সংক্রান্ত ইস্যু, কেন্দ্র ও রাজ্যের আর্থিক বোঝাপড়া—এসব নিয়ে আলোচনা হয়। এবারও ঠিক তেমনটাই হতে চলেছে বলে মনে করছে প্রশাসন।
আরও খবরবাংলায় ব্যর্থ বনধ: কেরালা লবির উপর বেজায় খাপ্পা আলিমুদ্দিন

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...