Friday, June 5, 2026

নোয়াপাড়া কারশেডে বিদ্যুৎ বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত মেট্রো পরিষেবা

Date:

Share post:

বৃহস্পতিবারের কর্মব্যস্ত সকালে ফের ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service interrupted)। নোয়াপাড়া কারশেডে বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিভিন্ন স্টেশনে মেট্রো আসতে দেরি হয়। ফলে চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের।

কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানানো হয়েছে, এদিন সকাল ৮টা নাগাদ আচমকা নোয়াপাড়া কারশেডের আর লাইনে ইলেকট্রিক কানেকশনে কিছু সমস্যা তৈরি হয়। সেই কারণে দক্ষিণেশ্বর থেকে দমদম (Dakshineswar to Dumdum) পর্যন্ত পরিষেবা আংশিক ব্যাহত হয়। খুব স্বাভাবিকভাবে সব স্টেশনেই এর প্রভাব পড়ে। যাত্রীদের অভিযোগ, ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর মধ্যে অনেকটা সময়ের ব্যবধান তৈরি হওয়ার প্রতিটা প্লাটফর্মে ভিড় বাড়তে থাকে। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। প্রায়ই মেট্রো যাত্রায় এই ধরনের ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। ঘণ্টাখানেকের মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়।

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...