Saturday, June 6, 2026

সেপ্টেম্বরের গোড়াতেই ভারত-পাকিস্তানের মেগা ম্যাচ হবে কি, কাটল না ধোঁয়াশা

Date:

Share post:

ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই একটা হাইভোল্টেজ উন্মাদনা দুই দেশের সমর্থকদের মধ্যে। ২২ গজের লড়াইয়ের বাইরে গিয়েও একটা আলাদা উত্তেজনা তৈরি হয়। তাই গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে রয়েছেন এশিয়া কাপে এই দুই দল পরস্পরের মুখোমুখি হয় কিনা তার দিকে। এহেন পরিস্থিতিতে জানা গেল এশিয়া কাপের (Asia Cup) সূচি নিয়ে বিস্তার আলোচনা চলছে। সেপ্টেম্বর ৭ তারিখে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ হওয়ার আশা করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া যায়নি। তবে প্রাথমিক পর্যায়ের আলোচনা বলছে জট কাটিয়ে সেপ্টেম্বর থেকেই আরব আমিরশাহিতে এই টুর্নামেন্ট শুরু হতে পারে এশিয়া কাপ। আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক রয়েছে। সেদিন সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে যদি কোনও কারণে এই টুর্নামেন্ট বাতিল করতে হয় তাহলে এই উইন্ডোতে একটা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করা হবে বলে বিকল্প পথ খুলে রাখা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশে খেলতে যাওয়া নিয়ে ভারতীয় বোর্ডের (BCCI) আপত্তির কথা আগেই জানা গেছে। এবার শোনা যাচ্ছে বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের পরিবর্তে অন্য কোনও দেশে তা আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার নাম সব থেকে বেশি ঘোরাফেরা করছে। আগামী কয়েকদিনের মধ্যে এই টুর্নামেন্ট নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...