Saturday, April 25, 2026

ভাঙড়ে তৃণমূল নেতা খুনের প্রেক্ষিতে আরাবুলের নিরাপত্তা বাড়ানোর আর্জি, খারিজ করল হাই কোর্ট

Date:

Share post:

প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের (Arabul Islam) নিরাপত্তা বাড়ানোর আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার আদালতের নির্দেশ অনুযায়ী, ডেপুটি কমিশনার অব পুলিশ (DSP) আরাবুলের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পেশ করলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, প্রশাসন ইতিমধ্যেই আরাবুলকে নিরাপত্তা দিচ্ছে। আদালতের দৃষ্টি আকর্ষণ করে আরাবুলের তরফে আইনজীবী ফিরোজ এডুলজী বলেন, একদিন আগেই, বৃহস্পতিবার, ভাঙ্গড়ের তৃণমূল নেতা রজ্জাক খান খুন হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আরাবুলের ওপরও হামলার আশঙ্কা রয়েছে। তাই আরবুল ইসলামের নিরাপত্তার আর্জি বাড়ানো হোক।

এর পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) বলেন, “আপনি খুব বেশি চাইছেন। আপনি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢোকার জন্য নিরাপত্তা চাইছেন অথচ আপনি নিজেই খুনের অভিযুক্ত। এটা কি আপনার ক্ষমতার বাইরে নয়? তাছাড়া অবমাননা মামলার মধ্যে নিরাপত্তা বাড়ানোর কোনও সুযোগ নেই।”

গত ৯ ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে (Arabul Islam) গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বিজয়গঞ্জ বাজার থানায় একটি খুন ও হুমকির মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ, স্থানীয় আইএসএফ নেতা মহিউদ্দিন মোল্লার মৃত্যুর ঘটনায় তাঁর ভূমিকা ছিল। ওই মামলায় আরাবুলের আইনজীবী ফিরোজ এডুলজি দাবি করেন, ২০০৬ থেকে ২০২৩ পর্যন্ত কোনও সমস্যা ছিল না, কিন্তু ২০২৩ সালের পর থেকে ধারাবাহিকভাবে আরাবুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালতের পর্যবেক্ষণ, যদি ভবিষ্যতে নতুন কোনও ঘটনা ঘটে, তাহলে নতুন করে আবেদন জানানো যেতে পারে।
আরও খবরনয়া পরীক্ষার বিধিকে চ্যালেঞ্জ মামলা: SSC-র কাছে নথি তলব হাই কোর্টের

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...