Thursday, June 4, 2026

নয়া পরীক্ষার বিধিকে চ্যালেঞ্জ মামলা: SSC-র কাছে নথি তলব হাই কোর্টের

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন পরীক্ষার বিধিকে চ্যালেঞ্জ করা মামলায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের রিপোর্ট তলব। শুক্রবার, কমিশনের কাছে রিপোর্ট তলব করব কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সুপ্রিম কোর্টে (Supreme Court) এসএসসি যে হলফনামা পেশ করেছে তার নথি তলব করেছে উচ্চ আদালত। সোমবার ওই নথি কমিশনকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

এদিন চাকরিহারাদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya) বলেন, অতিরিক্ত  ১০ নম্বর দিয়ে  অযোগ্যদের এগিয়ে রাখছে SCC। নতুন  নিয়োগ নতুন নিয়মে হোক কিন্তু সেক্ষেত্রে ২০১৬ সালের নিয়োগের সঙ্গে ২০২৫ সালের নিয়োগকে এক সাথে জুড়ে দিয়ে পুরো প্রক্রিয়াটাকে পরিবর্তন করে দিতে পারে না এসএসসি।
অন্যদিকে, স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী জানান, রাজ্য ফ্রেমিং অথরিটি। রাজ্যের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো অতিরিক্ত সুবিধা কেউ পাবে না।

এর পরিপ্রেক্ষিতে বিচারপতি সৌমেন সেন জানতে চান নবম দশমের ক্ষেত্রে নিয়োগের প্যারামিটার গুলো কী? অন্যদিকে, আদালতের দৃষ্টি আকর্ষণ করে একজন চাকরিহারার আইনজীবী বলেন, যদি বয়সের ছাড় দেওয়া হয় তবে, আমাদের প্রতিযোগিতা বেড়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি সৌমেন সেন বলেন, যদি আপনি যোগ্য হন তাহলেই আপনি আবেদন করতে পারবেন।

চাকরিহারাদের একাংশের আইনজীবী অনিন্দ্য মিত্র আদালতের কাছে আবেদন জমা দেওয়ার জন্য কিছু দিন সময় বাড়ানোর আর্জি জানান। আগামী সপ্তাহের সোমবার মামলার ফের শুনানি হবে।
আরও খবররাজ্যের ৬ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পাঠালো দিল্লি পুলিশ! স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টের 

Related articles

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...