Tuesday, February 3, 2026

রাজন্যার কুৎসা-অপপ্রচারে চুপ কেন টিএমসিপি

Date:

Share post:

সুপর্ণা দে
যদি চেনাই থাকবে তাহলে এত নাটক কেন? সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল। সেখানে কসবার ল কলেজের গণধর্ষণে ধৃত মনোজিৎ মিশ্রের সঙ্গে সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) নেতা প্রান্তিক চক্রবর্তী ও তাঁর স্ত্রী রাজন্যা হালদার। রাজন্যা কুৎসা-অপপ্রচারের জেরে মুখ খুলেছে তৃণমূল ছাত্র পরিষদ।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “রাজন্যা অপরিণত। দাদা হিসেবে তৃণাঙ্কুরের বক্তব্য যেহেতু রাজন্যা পলিটিক্যালি অপরিণত সেই কারণে পলিটিক্যাল দূরদর্শিতাও তুলনামূলক কম। ও বুঝতে পারছে না এটা রাজনীতিতে ওর ভালো করবে না। এটা কোনও মেয়ের কাছে সম্মানীয় নয়।”

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সহসভাপতি কোহিনুর মজুমদার বলেন, “রাজন্যার কথায় টিএমসিপির উত্তর দেওয়ার প্রয়োজন নেই। রাজনীতিতে তাঁর কোনও প্রাসঙ্গিকতা নেই। নিজের পাড়ায় দাঁড়ালেও জিততে পারবে না। কাল থেকে যদি গুরুত্বপূর্ণ ইস্যু ছেড়ে যদি রাজন্যার প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে তৃণমূল ছাত্র পরিষদ করার দরকার নেই।”

আরও পড়ুন-প্রতিবেশীদের কটাক্ষের কারণে হরিয়ানার টেনিস খেলোয়াড় মেয়েকে খুন! আজব দাবি ধৃতের

তৃণমূল ছাত্র পরিষদের এক্সিকিউটিভ মেম্বার রিমি মুখোপাধ্যায় বলেন, “তৃণমূল ছাত্র পরিষদ চুপ নয়। সাসপেন্ডেড রাজন্যার অনৈতিক এবং অহেতুক বাচালতা করে সেটার উত্তর দেওয়া তৃণমূল ছাত্র পরিষদের কাছে বেশি প্রয়োজনীয় নাকি যারা মনোজিতের মতো মানিসকতার তাদের চিহ্নিত করা যারা সমাজের শত্রু বা যারা মেয়েদের শত্রু করা। সামনে একুশে জুলাই। তৃণমূল ছাত্র পরিষদ এটার ওপর পুরোপুরি মনোনিবেশ করেছে। রাজন্যা বা অন্য কে কী বলল এটা নিয়ে ভাবিত নয়।”

দিন কয়েক আগে কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনেজিত্‍ মিশ্রকে কাঠগড়ায় তুলে, রাজন্যা বলেছিলেন, তিনি লিঙ্গ বৈষম্যের স্বীকার। মনোজিতের ফোনে রাজন্যার A1 করা নগ্ন ফটো রয়েছে এবং এই ছবি সবার ফোনে ছড়িয়ে দেওয়া হয়েছিল তাঁর ইমেজ নষ্ট করার জন্যই। এই ইস্যুতেই এবার মুখ কড়া প্রতিক্রিয়া জানাল টিএমসিপি।

_

_

_

_

_

_

_

_

_

 

 

spot_img

Related articles

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...

হলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি 

দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ইডি - আইপ্যাক মামলার শুনানি। নতুন দিন ঘোষণা আদালতের। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে...

মোদির মুখে ট্রাম্প-স্তুতি, ভারতীয় পণ্যের উপর শুল্ক কমালো আমেরিকা 

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী নীতি, একের পর...

SIR বিরোধিতায় বড় কর্মসূচির পথে তৃণমূল! মঙ্গলের দুপুরে বঙ্গভবনে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর 

বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ আঁতাতে তৈরি SIR বিরোধিতায় দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার...