Tuesday, April 21, 2026

৩০ বছরের পথচলার উৎসব: চারদিন রবীন্দ্র সরণিতে ‘দুর্বার’

Date:

Share post:

যৌনকর্মীদের অধিকারের পক্ষে তিন দশকের নিরবচ্ছিন্ন লড়াইয়ের স্মারক অনুষ্ঠান। ১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত উত্তর কলকাতার রবীন্দ্র সরণির (Rabindra Sarani) রবীন্দ্র কানন পার্কে অনুষ্ঠিত হতে চলেছে দুর্বার মহিলা সমন্বয় কমিটির (ডিএমএসসি) (DMSC) ৩০ বছরের পথচলার উৎসব। প্রতিদিন দুপুর ২টো থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে এই মেলা ও অনুষ্ঠান। উদ্বোধন হবে ১২ জুলাই সকাল ১১টায়।

এই চারদিনের উৎসবে উদ্‌যাপিত হবে যৌনকর্মীদের (sex workers) জীবন ও জীবিকা। থাকছে বিশিষ্ট ব্যক্তিদের প্যানেল আলোচনা, যৌনকর্মী ও ট্রান্সজেন্ডারদের ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, রান্না ও হস্তশিল্পের স্টল, এবং শিশুদের জন্য বিশেষ গেমস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩০ জন যৌনকর্মী এবং অন্যান্য বিশিষ্টজনেরা যৌথভাবে উৎসবের সূচনা করবেন। বিভিন্ন দিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিনোদন ও লাইফস্টাইল দুনিয়ার খ্যাতনামা তারকারাও।

এই উদ্যোগে দুর্বার-এর (DMSC) পাশে রয়েছে শহরের জনপ্রিয় বিজ্ঞাপন সংস্থা Grinning Tree। এই সংস্থার সঙ্গে দীর্ঘদিন যুক্ত বিজ্ঞাপন ব্যক্তিত্ব রণগন চক্রবর্তী বিশেষ এই প্রচারাভিযানের জন্য তৈরি করেছেন একটি থিম — ‘লড়াই লড়ে তিরিশ পার, পথ দেখাচ্ছে দুর্বার’।

১৯৯৫ সালের ১২ জুলাই, প্রয়াত ডাঃ স্মারজিত জানা-র নেতৃত্বে যে দুর্বার-এর যাত্রা শুরু, আজ তা বিশ্বমঞ্চে যৌনকর্মীদের অধিকারের প্রতীক। দুর্বার তাদের কাজের স্বীকৃতি আদায়, স্বাস্থ্য সুরক্ষা, সন্তানদের শিক্ষা, সঙ্গীত-নৃত্য-খেলাধুলা চর্চা ও পাচার রোধ—সবক্ষেত্রে অবিচল থেকেছে। তারা প্রমাণ করেছে, ‘দুর্বার’ মানেই ‘অপ্রতিরোধ্য’।

আরও পড়ুন: এক দেশ এক ভোট উপহাসে পরিণত হতে পারে: দাবি দুই প্রাক্তন প্রধান বিচারপতির

দুর্বার-এর (DMSC) সেক্রেটারি বিশাখা লস্কর জানিয়েছেন, ‘এই ঐতিহাসিক মুহূর্তে সমাজের সমস্ত স্তরের মানুষের উপস্থিতি আমাদের পথচলাকে আরও বলিষ্ঠ করবে। আমাদের লড়াইকে সম্মান জানাতে, এই উৎসবে সবাইকে স্বাগত’।

Related articles

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...

ইভিএম লুট করার ছক! কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সতর্ক করলেন মমতা

গোটা রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাংলায় জম্মু ও কাশ্মীরের মতো পরিস্থিতি দেখানোর প্রয়াস কেন্দ্রের বিজেপির সরকারের। নির্বাচন...