Monday, June 1, 2026

আগামী সপ্তাহ থেকে জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রো 

Date:

Share post:

কলকাতা মেট্রোর (Kolkata Metro) জোকা-মাঝেরহাট রুটের (Joka-Majerhat Metro) যাত্রীদের জন্য স্বস্তির খবর। আগামী সপ্তাহের গোড়া থেকে এই রুটে আপ ও ডাউন লাইনে বেশ কয়েকটি মেট্রো বাড়তে চলেছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আগামী ১৪ জুলাই থেকে সংশ্লিষ্ট রুটে মোট ৭২ টি মেট্রো চলবে।।

অফিস টাইমে কলকাতা মেট্রো নিত্যযাত্রীদের কাছে অনেক বড় ভরসাযোগ্য জায়গা। কিন্তু শুরুর দিকে পার্পল লাইনে সেভাবে যাত্রী না হওয়ায় পরিষেবা এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে খানিকটা সংশয় তৈরি হয়েছিল। তবে সেসব কাটিয়ে আপাতত এই রুটে পর্যাপ্ত যাত্রী সংখ্যার কথা মাথায় রেখে আপ ও ডাউন মিলিয়ে ৬২ পরিবর্তে ৭২ টি করে মেট্রো চালানোর সিদ্ধান্ত হয়েছে। মাঝেরহাট থেকে সকাল ৭টা ৫৭মিনিটে প্রথম পরিষেবা শুরু হয়। জোকা থেকে প্রথম পরিষেবা শুরু হয় সকাল ৮টায়। সোমবার থেকে দু’দিকেই শেষ মেট্রো রাত ৮টা ১৫ মিনিটে ছাড়বে। পাশাপাশি, সংশ্লিষ্ট রুটে মেট্রো মোমিনপুর পর্যন্ত নিয়ে যেতে জট কাটিয়ে খিদিরপুর স্টেশন তৈরির কাজও শুরু হয়েছে। খিদিরপুর থেকে প্রথম ধাপে ১.৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ কেটে ভিক্টোরিয়া পর্যন্ত পৌঁছনো হবে। তারপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট (Park Street Metro) পর্যন্ত অংশে যাওয়ার জন্য ৯৫০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ কাটা হবে। এই রুট সম্পূর্ণ হলে সরাসরি পার্পল লাইনে ধর্মতলা পৌঁছে যাওয়া যাবে।

 

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...