Saturday, May 16, 2026

শিক্ষক নিয়োগে আবেদনের সময়সীমা বাড়ানোর পথে কমিশন, খবর সূত্রের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (SC) নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ১৪ জুলাই। তবে মাঝে সামান্য কিছু জটিলতার কারণে আবেদন প্রক্রিয়া বন্ধ ছিল। তাই চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে ১৪ জুলাইয়ের পর আরও সাতদিন স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানো হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

শীর্ষ আদালতের কলমের এক খোঁচায় প্রায় ২৬ হাজারের চাকরি যাওয়ার পর গাইডলাইন মেনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ১৬ জুন থেকে SSC পোর্টালের মাধ্যমে নিয়োগের আবেদন নেওয়া শুরু হয়। শুক্রবার পর্যন্ত ৪ লক্ষ ১০৪টি নিয়োগ পরীক্ষার আবেদন জমা পড়েছে।চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষা নেওয়ার কথা কমিশনের। সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে মাঝে চারদিন SSC পোর্টাল বন্ধ থাকায় অনেকেই সেই সময় চাকরির জন্য আবেদন করতে পারেননি। সকলে যাতে সমান সুযোগ পায় সেই কথা মাথায় রেখে আপাতত আবেদনের সময়সীমা ২১ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...