Tuesday, May 26, 2026

এবার মায়ানমারে ধর্মীয় স্থানে বিমান হামলা! মৃত ২৩

Date:

Share post:

মায়ানমারে বিমান (Flight) হামলা। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের। বৃহস্পতিবার মাঝরাতের পর মায়ানমারের (Myanmar) দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিম সাগাইং টাউনশিপের লিন তা লু গ্রামের বৌদ্ধ মঠে হামলা চালায় ওই দেশেরই সেনা বাহিনী। ধর্মীয় স্থানে বিমান হামলা এই প্রথম। একাধিক শিশু-সহ বহু মানুষের মৃত্যু হয়েছে। ৩০ জন আহত। গুরুতর অবস্থা ১০ জনের।

স্থানীয়রা বলেছেন, মৃতের সংখ্যা ২৩ নয় আরও অনেক বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সরকারি তরফে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। পাশাপাশি মায়ানমারের (Myanmar) সামরিক বাহিনী এই হামলার বিষয়ে জারি করা হয়নি কোনও বিবৃতি। গভীর রাতের দিকে একটি মঠ লক্ষ্য করে এই হামলার সময়ে সামরিক অভিযান থেকে বাঁচতে ১৫০-এরও বেশি মানুষ ওই বৌদ্ধ মঠে আশ্রয় নিয়েছিল। সেনার হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৌদ্ধ মঠটি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পর থেকেই মায়ানমারে শুরু হয় গৃহযুদ্ধ। দেশের বিশাল অংশে থামছেই না অশান্তি। সাগাইং অঞ্চলে জুন্টা বিরোধী সামরিক অভিযানের ঝাঁজ ধীরে ধীরে বাড়ছে। স্থানীয় বিরোধী গোষ্ঠীকে শায়েস্তা করতে এলাকায় আগেই ট্যাঙ্ক মোতায়েন করেছে সেনা। চলতি বছরের শেষে মায়ানমারে ভোট হতে পারে বলে খবর।
আরও খবরনির্মাণ দুর্নীতি! মোদির গুজরাটে ৪২ কোটি টাকার সেতু ভাঙতে বরাত ৮ কোটির

Related articles

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...