Tuesday, June 9, 2026

ঘাসের কোর্টে শ্রেষ্ঠত্বের লড়াই আলকারাজ বনাম সিনারের, ছন্দ হারিয়ে বিদায় জকোভিচের 

Date:

Share post:

রবিবার উইম্বলডনের ফাইনালে (Wimbledon Final) মুখোমুখি কার্লোস আলকারাজ ও জানিক সিনার (Carlos Alcaraz vs Jannik Sinner)। প্রথমজন আগে থেকেই নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। টেনিস প্রেমীদের উন্মাদনার জায়গা ছিল জকোভিচ (Novak Djokovic) বনাম সিনারের লড়াই। কিন্তু সিনার প্রায় একতরফাভাবে ৬-৩, ৬-৩, ৬-৪ ব্যবধানে জিতলেন। খেলতে খেলতে কোর্টে পিছনে পড়ে আহত নোভাক বিদায় নিলেন স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে। ফলে উইম্বলডনের ফাইনালে ফরাসি ওপেনের পুনরাবৃত্তি ঘটতে চলেছে।

পুরো টুর্নামেন্ট জুড়েই চোট আঘাত ভুগিয়েছে সার্বিয়ান তারকাকে। কোয়ার্টার ফাইনালে পিছলে পড়ে গিয়ে যে ভালোমতোই সমস্যায় পড়েছিলেন। সেমিতেও সেই একই কাণ্ড।প্রথম সেটে টানা চার পয়েন্ট জিতে জোকারকে পিছিয়ে দেন সিনার। দ্বিতীয় সিটের পর ধরাছোঁয়ার বাইরে চলে যান তিনি। তৃতীয় সেটে জোকোভিচ ৩-০ ব্যবধানে এগিয়ে গেলেও, খেলার মাঝে নিজের ছন্দ হারিয়ে ফেলায় শেষরক্ষার কোনও রাস্তাই খোলা ছিল না নোভাকের কাছে।জানিক সিনার এই প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠলেন। চেনা প্রতিপক্ষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় নাকি টানা তৃতীয়বার ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন হবেন আলকারাজ, তা জানা কিছু সময়ের অপেক্ষা মাত্র।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...