Wednesday, June 24, 2026

একুশের প্রস্তুতিসভায় বাম জমানার সন্ত্রাস মনে করালেন কুণাল 

Date:

Share post:

একুশে জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশের বাকি হাতে গোনা কয়েকটা দিন। রাজ্য জুড়ে জোরকদমে চলছে প্রস্তুতি। রবিবাসরীয় বৃষ্টির সন্ধ্যায় বেহালায় তৃণমূলের শাখা সংগঠন ‘ফ্যাম’ আয়োজিত একুশের প্রস্তুতিসভায় ১৯৯৩ সালের সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।

তাঁর কথায়, আগে সচিত্র পরিচয়পত্রের কোনও তাগিদ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম বাংলায় ভূতুড়ে ভোটার ও বৈজ্ঞানিক রিগিং বন্ধ করার জন্য সচিত্র পরিচয়পত্রের দাবি তুলেছিলেন। সেই দাবির ফসল একুশে জুলাইয়ের সেই কর্মসূচি। ১৪ জন শহিদের আত্মবলিদানের বিনিময়ে বাংলা তথা সারা ভারতের মানুষ সচিত্র পরিচয়পত্র পেয়েছেন। কুণালের আরও সংযোজন, সিপিএম বলে সেদিন নাকি মহাকরণ দখল করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যা কথা বলে হার্মাদ সিপিএম। সচিত্র পরিচয়পত্রের দাবিতেই মহাকরণ অভিযান হয়েছিল। কারণ, সেই সময় মুখ্য নির্বাচনী আধিকারিক মহাকরণে বসতেন। একইসঙ্গে দলীয় কর্মীদের প্রতি তাঁর বার্তা, বিজেপির সামাজিক নীতি, অর্থনীতি, সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা যেমন করতে হবে, তার পাশাপাশি সিপিএম জমানায় একের পর এক অপশাসন নিয়েও তরুণ প্রজন্মকে অবগত করতে হবে। এমন কোনও কাজ আমরা করব না, যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভাল কাজ ঢাকা পড়ে যায়।

আরও পড়ুন – একুশের প্রস্তুতিসভায় জনজোয়ার, কাঁথিতে বিজেপি ছেড়ে তৃণমূলে বুথ সভাপতি-সহ ২০০ কর্মী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...