Saturday, June 27, 2026

সবুজ বাঁচাও, সবুজ দেখাও: বনমোহৎসব উপলক্ষ্যে নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“সবুজ বাঁচাও, সবুজ দেখাও”
বনমোহৎসব উপলক্ষ্যে ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এবার বনসৃজন ও পরিবেশরক্ষার সচেতনায় গান লিখলেন তিনি। সোমবার, নিজের এক্স হ্যান্ডেলে নিজের লেখা ও সুর দেওয়া রূপঙ্কর বাগচী (Ruapnkar Bagchi) গাওয়া গান (Song) পোস্ট করেন মুখ্যমন্ত্রী।

এর আগে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উপলক্ষ্যে গান লিখে, সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজেও গেয়েছেন দুর্গাপুজোর গান। এবার বনমোহৎসব উপলক্ষ্যে গান লিখলেন ও সুর দিলেন তিনি। মমতার কথায় ও সুরে গানটি গেয়েছেন রূপঙ্কর। গানের কথা, “সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও।সবুজ ধ্বংস করো না, সৃষ্টিকে উপড়ে দিও না। ওরা তো বাঁচতে চায়, ওরাও তো হাসতে চায়। ওদের মুখে হাসি ফোটাও, নতুন যুগের আহ্বানে, নব প্রজন্মের প্রাণের টানে, নতুন চলেছে নতুনের সন্ধানে…”

গানের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে মমতা (Mamata Banerjee) লেখেন, ”সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও, সকলকে জানাই বনমহোৎসবের আন্তরিক শুভেচ্ছা।”

এর আগেও বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উপলক্ষ্যে গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেও গান লিখেন তিনি। সেই গান বাজানো হয় মন্দির উদ্বোধনের দিন ও রথযাত্রায়। এবার গাছ লাগানো ও পরিবেশ বাঁচানোর উপযোগিতা নিয়ে গান রচনা মুখ্যমন্ত্রী।
আরও খবরবাংলার গ্রামীণ শিল্পকে তুলে আনার বার্তা: BNCCI এজিএম-এ রাজ্যের আহ্বান

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...