Wednesday, May 13, 2026

কাউন্টডাউন শুরু, আজ বিকেলেই পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা 

Date:

Share post:

সফল হয়েছে আন-ডকিং প্রক্রিয়া, মহাকাশে ১৮ দিন কাটিয়ে আজ ঘরে ফেরার পালা শুভাংশু শুক্লাদের (Shubhanshu Shukla & team will return today) ।সোমবার ভারতীয় সময় বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ ISS থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশযান। সব ঠিক থাকলে মঙ্গলবার বিকেলে ৩টে নাগাদ আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন হবে ক্যাপসুলের।

NASA সূত্রে জানা গেছে, যে ‘ড্র্যাগন’ মহাকাশযানে চড়ে শুভাংশুরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন, তাতে চড়েই পৃথিবীতে ফিরে আসবেন। মহাকাশযানটি যাতে নিরাপদে, নির্বিঘ্নে মাধ্যাকর্ষণে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করতে ‘রেট্রোগ্রেড বার্ন’ রকেট নিক্ষেপ করা হবে। পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার সময় ড্রাগন ক্যাপসুলের গতি ঘন্টায় ২৮ হাজার কিলোমিটার। ধীরে ধীরে এই গতি নিয়ন্ত্রণ করতে হবে ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেনসহ বাকিদের। এটাই অন্যতম বড় চ্যালেঞ্জ। এটাকে নিয়ে আসতে হবে ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর শুভাংশুদের ক্যাপসুল থেকে দু’টি প্যারাশুট খুলবে। প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর স্পেসএক্সের একটি দল ক্যাপসুলটিকে জাহাজে তুলে নেবে। আনডকিং’ প্রক্রিয়া থেকে প্রশান্ত মহাসাগরে ক্যাপসুল নাম অবধি সময় লাগবে ২২ ঘণ্টা ৫ মিনিট। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে জানা গেছে এই গোটা প্রক্রিয়া সরাসরি নাসার ওয়েবসাইট থেকে সম্প্রচার করা হবে।

 

Related articles

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...