Tuesday, March 31, 2026

মঙ্গলের সকালে জলমগ্ন কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা, ভোগান্তি আমজনতার

Date:

Share post:

বর্ষার (Monsoon) মৌসুমী নিম্নচাপের জেরে বৃষ্টি ভিজছে বাংলা। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জলমগ্ন একাধিক এলাকা। সোমবার থেকে টানা বৃষ্টিতে শহরতলীর বেশ কিছু নিচু জায়গায় জল জমেছে। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অবস্থান করছে গভীর নিম্নচাপ। এটি আপাতত পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে রয়েছে। কলকাতা থেকে যার দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার উত্তর। পাশাপাশি বঙ্গোপসাগরের নিম্নচাপের দোসর মৌসুমী অক্ষরেখা। সব মিলিয়ে মঙ্গলে দিনভর বর্ষণমুখর ভোগান্তি রাস্তায় বেরোনো আমজনতার।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতার মেঘলা আকাশ, সারাদিন বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে। বুধবারের পর থেকে নিম্নচাপের প্রভাব কমতে শুরু করবে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের আগামিকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃষ্টি (Rain) হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই পাবে না দক্ষিণবঙ্গবাসী।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...