Sunday, May 31, 2026

মাছ ধরতে গিয়ে জলসীমা লঙ্ঘনের অভিযোগ, বাংলাদেশে আটক ৩৪ ভারতীয় মৎস্যজীবী

Date:

Share post:

বাংলাদেশের হাতে আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী (34 fishermen of kakdwip detained at bangladesh) ! তাঁদের বিরুদ্ধে মাছ ধরতে গিয়ে জলসীমা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। পাশাপাশি দুটি ভারতীয় ট্রলারকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে প্রতিবেশী রাষ্ট্র। উদ্বেগে রয়েছে মৎস্যজীবীদের পরিবার। ইতিমধ্যেই তাঁদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে মৎস্য দফতর। রাজ্যের (Govt of WB) তরফে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে খবর মিলেছে।

বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy) সূত্রে খবর, দিন কয়েক আগে জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকে পড়ে ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’ নামের দুটি ট্রলার। এরপরই মৎস্যজীবীদের আটক করে পদ্মা পাড়ের উপকূলরক্ষীবাহিনী মোংলা বন্দরে নিয়ে যায়। সমুদ্রের মাছ ধরতে গিয়ে এই ধরনের ঘটনা নতুন নয়। তবে ধৃত ৩৪ মৎস্যজীবীর পরিবারের পাশে রয়েছে সরকার । প্রশাসনের তরফে দ্রুত সকলকে ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

 

Related articles

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...