Saturday, May 16, 2026

সবুজসাথীর একাদশ দফায় সাইকেল পাচ্ছে ১২ লক্ষ পড়ুয়া! নভেম্বরের মধ্যে বণ্টন সম্পূর্ণের লক্ষ্য

Date:

Share post:

সবুজসাথী প্রকল্পের একাদশ দফায় রাজ্যের প্রায় ১২ লক্ষ স্কুল পড়ুয়া এবার সাইকেল পেতে চলেছে। অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে, স্কুলগুলোর তরফে পাঠানো নামের তালিকা পোর্টালে আপলোড হওয়ার পর এই সংখ্যা চূড়ান্ত করা হয়েছে। নভেম্বর মাসের মধ্যেই সম্পূর্ণ বণ্টন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য সরকার ইতিমধ্যেই দ্বাদশ দফার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তাই একাদশ দফার কাজ দ্রুত শেষ করতে বদ্ধপরিকর প্রশাসন। ইতিমধ্যে ১৫ লক্ষ সাইকেলের টেন্ডার ডাকা হয়েছে এবং অতিরিক্ত ৩ লক্ষ সাইকেল অর্ডার দেওয়া হয়েছে, যাতে কোথাও ঘাটতি দেখা দিলে বা যান্ত্রিক ত্রুটি হলে দ্রুত প্রতিস্থাপন করা যায়।

দফতরের পরিকল্পনা, দুর্গাপুজোর আগেই সাইকেল বিতরণ শুরু করা হবে। নির্দিষ্ট এজেন্সি থেকে সাইকেল রাজ্যে এসে পৌঁছালে দ্রুত তা জেলা ভিত্তিক পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই জুন মাসেই বিভিন্ন জেলায় পড়ুয়াদের তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে, যা সাধারণত আগস্টে হয়ে থাকে। এই আগাম প্রস্তুতি থেকেই স্পষ্ট, রাজ্য সরকার এবারের দফাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

সবচেয়ে বেশি সাইকেল যাবে দুই ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলায়, যেখানে লক্ষাধিক পড়ুয়া এই সুবিধা পাবে। অধিকাংশ জেলায় ৫০ থেকে ৭৫ হাজার সাইকেল বিতরণের পরিকল্পনা রয়েছে।দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “নভেম্বরের মধ্যে একাদশ দফা শেষ করতে পারলে আমরা দ্বাদশ দফার কাজ শুরুর জন্য পুরোপুরি প্রস্তুত থাকব। রাজ্যের অনুমোদন পেলেই নতুন পর্যায়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে।” বিশেষজ্ঞদের মতে, সবুজসাথী প্রকল্প রাজ্যের শিক্ষার্থীদের জন্য এক নিরবিচ্ছিন্ন সহায়তার প্রতীক হয়ে উঠেছে। এই সাইকেল বিতরণ শুধুমাত্র যাতায়াতের সুবিধা নয়, শিক্ষার ধারাবাহিকতা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

আরও পড়ুন – “পঞ্চায়েতের” সচিবজি বাস্তবের মহোরিয়ায় হরিশ যোশী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...