Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে আবেদনের সময়সীমা বাড়ল ১০ দিন

Date:

Share post:

উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে ভর্তির আবেদনের সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা এই পোর্টালের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন।

প্রথমে ১৫ জুলাই ছিল আবেদনের শেষ দিন। তবে শিক্ষার্থীদের স্বার্থে সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ছাত্রছাত্রীদের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও ১০ দিন সময় বাড়ানো হলো।”

সরকারি তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ছটা পর্যন্ত মোট ৩,৪৮,২৯৪ জন পড়ুয়া নিজেদের নাম সেন্ট্রালাইজড পোর্টালে নথিভুক্ত করেছে। এই পোর্টালের মাধ্যমে জমা পড়েছে ১৯,৯৩,৪৩৩টি আবেদন। নথিভুক্তদের মধ্যে ভিন রাজ্যের বাসিন্দা রয়েছেন ৩,৭৮৭ জন। শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিতে চ্যাটবট ‘বীণা’ ইতিমধ্যেই ৪২,৪৪৬টি প্রশ্নের জবাব দিয়েছে।

প্রসঙ্গত, এর আগেও একবার আবেদনপত্র জমার সময়সীমা বাড়ানো হয়েছিল। প্রথম দফার আবেদন গ্রহণের শেষ দিন ছিল ১ জুলাই, পরে সেটি বাড়িয়ে ১৫ জুলাই করা হয়। এবার ফের একবার সময়সীমা বাড়িয়ে ২৫ জুলাই পর্যন্ত করা হলো, যাতে কোনও শিক্ষার্থী আবেদন থেকে বঞ্চিত না হন। উচ্চশিক্ষায় আগ্রহী পড়ুয়াদের সুবিধার্থে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন ও অভিভাবক মহল।

আরও পড়ুন – সবুজসাথীর একাদশ দফায় সাইকেল পাচ্ছে ১২ লক্ষ পড়ুয়া! নভেম্বরের মধ্যে বণ্টন সম্পূর্ণের লক্ষ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...