Friday, June 26, 2026

দেউচা-পাঁচামি খনি প্রকল্পে এমডিও নিয়োগ চূড়ান্ত পর্যায়ে, আগ্রহী ৬ সংস্থা

Date:

Share post:

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি প্রকল্প হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের দেউচা-পাঁচামি প্রকল্পে মাইন ডেভেলপমেন্ট অপারেটর (এমডিও) নিয়োগের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। রাজ্য সরকারের অধীন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম সূত্রে জানা গেছে, এই প্রকল্পে দেশি ও বিদেশি মিলিয়ে ছয়টি সংস্থা প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। এদের মধ্যে একটি পোল্যান্ডের জেএসডব্লিউ এস.এ.—সেই দেশের বৃহত্তম অধোগত কয়লা খনি সংস্থা।

প্রকল্পের আনুমানিক বিনিয়োগ প্রায় ৩৫,০০০ কোটি টাকা। দীর্ঘমেয়াদে রাজ্যের শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে এই খনি বড় ভূমিকা নিতে চলেছে। তবে দেউচা-পাঁচামির জটিল ভূতাত্ত্বিক গঠনের কারণে প্রকল্প শুরুর আগে কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ রক মেকানিক্স একটি পূর্ণাঙ্গ সমীক্ষা চালিয়ে রিপোর্ট দিয়েছে। সেই সুপারিশ অনুসারেই অধোগত খননের পরিকল্পনা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নিগমের মাইনিং বিভাগের ডিরেক্টর চঞ্চল গোস্বামী।

পিডিসিএল সূত্রে জানা গেছে, একবার চূড়ান্ত এমডিও নির্বাচন হয়ে গেলে প্রকল্পের কাজ দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই পরিকাঠামো নির্মাণ ও পরিবেশ সংক্রান্ত অনুমোদনের দিকে নজর দিচ্ছে রাজ্য সরকার। প্রস্তাব জমা দেওয়া সংস্থাগুলির মধ্যে রয়েছে—জেএমএস মাইনিং প্রাইভেট লিমিটেড, গেনওয়েল কমোস্যেলস প্রাইভেট লিমিটেড, মিনোপ ইনোভেটিভ টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, মিনসল লিমিটেড, মহেশ্বরী মাইনিং প্রাইভেট লিমিটেড এবং পোল্যান্ডের জেএসডব্লিউ এস.এ.। এই প্রকল্পকে ঘিরে রাজ্যে নতুন করে শিল্পায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তার দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও দেখুন – মুখ্যমন্ত্রীর নির্দেশে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে আবেদনের সময়সীমা বাড়ল ১০ দিন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...