Saturday, June 13, 2026

১১ লক্ষ টাকার প্রতারণা! ‘ডিজিটাল অ্যারেস্ট’ হয়ে আত্মহত্যার ঘটনা বেঙ্গালুরুতে

Date:

Share post:

‘সিবিআই অফিসার’ পরিচয় দিয়ে বেঙ্গালুরুর বিদ্যুৎ দফতরের কর্মীকে ডিজিটাল অ্যারেস্ট। ১১ লক্ষ টাকার প্রতারণা শিকার কর্নাটকের কেলাগেরের বাসিন্দা কুমার (Kumar) অবসাদগ্রস্থ হয়ে আত্মহত্যা করলেন নিজের বাড়ির কাছেই। দেশে সম্ভবত প্রথমবার ডিজিটাল অ্যারেস্টের জেরে আত্মহননের ঘটনা ঘটল। বুধবার সকালে ওই যুবকের বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পাশে পড়ে থাকা সুইসাইড নোট থেকে জানা গিয়েছে আত্মহত্যার কারণ।

পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবক বেঙ্গালুরুর ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি বা বেসকমে চাকরি করতেন। সম্প্রতি ওই বিদ্যুৎ দফতরের কর্মীর কাছে উড়ো ফোন আসে। সিবিআই অফিসার পরিচয় দিয়ে তাঁকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে চলতে থাকে ধমক-চমক।প্রথম দফায় ১ লক্ষ ৯৫ হাজার টাকা পাঠাতে বলা হয় তাঁকে। এরপর দফায় দফায় টাকা ট্রান্সফার করতে বাধ্য করা হয়। ভয় দেখিয়ে প্রায় ১১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থল থেকে যে সুইসাইড নোট উদ্ধার করেছে সেখানে লেখা রয়েছে,‘‘আমি হুমকি পেতে পেতে ক্লান্ত। আমি নিজেকে শে‌ষ করে দিচ্ছি। কারণ এই হেনস্থা আর সহ্য হচ্ছে না। মানসিক এবং শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছি।’’ যে নম্বর থেকে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়, সেই নম্বরও চিঠিতে লিখে গিয়েছেন ওই যুবক। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...