Saturday, June 13, 2026

দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কিত পড়ুয়া-অভিভাবকরা

Date:

Share post:

বুধের সকালের রাজধানীতে বোমাতঙ্ক (Bomb threat in delhi schools) । ইমেইল করে দিল্লির নামী ৫ স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। জানা গেছে এদিন দিল্লির দ্বারকার সেন্ট থমাস স্কুল ও বসন্ত ভ্যালি স্কুল, মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুলে বোমা মেরে ওড়ানোর হুমকি দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ দ্রুত দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বোমা স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল স্কুলগুলি খালি করে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিরুনি তল্লাশির পরও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কে বা কারা এই ধরনের হুমকি মেল পাঠাল তার তদন্ত শুরু হয়েছে। তবে সকাল সকাল এমন ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া-অভিভাবক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা এমনকি স্থানীয়দের মনেও। এই নিয়ে গত তিন দিনে দিল্লির ১০টি কলেজ ও স্কুলে একইরকম হুমকি মেল পাঠানো হল। বারবার একই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...