Sunday, June 14, 2026

হোয়াইট হাউসে হুলুস্থুল, অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছোড়া ফোনে সাময়িক ‘লকডাউন’ মার্কিন ভবনে! 

Date:

Share post:

কর্মব্যস্ত হোয়াইট হাউস চত্বরে ‘অজ্ঞাত ফোন’ নিয়ে হুড়োহুড়ি কাণ্ড (a phone was thrown over the fence in White House Complex) । নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে যেভাবে উড়ে এল ফোন, তাতে তড়িঘড়ি আপৎকালীন লকডাউন ঘোষণা করল হোয়াইট হাউস কর্তৃপক্ষ! কিন্তু ব্যাপারটা ঠিক কী? জানা গেছে আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টা নাগাদ আচমকা কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি নর্থ লনের নিরাপত্তা বেষ্টনীর উপর দিয়ে একটি মোবাইল ফোন ছোড়েন হোয়াইট হাউস চত্বরে (Security breach at White House)। এরপরই মার্কিন সিক্রেট সার্ভিস (US Secret Service) এজেন্টরা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোটা এলাকা ঘিরে ফেলেন। সাময়িকভাবে লকডাউন ঘোষণা করে বন্ধ রাখা হয় হোয়াইট হাউসের কাজকর্ম। যান চলাচল ব্যাহত হয় পেনসিলভেনিয়া অ্যাভিনিউতেও।

হোয়াইট হাউসের ঘটনার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (সেগুলির সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। সূত্র মারফত জানা গেছে এইভাবে হঠাৎ করে ফোন উড়ে আসার ঘটনায় হাউসের কাজ স্থগিত চাকার পাশাপাশি, নিরাপত্তার কথা মাথায় রেখে উপস্থিত সাংবাদিকদেরও জেমস এস ব্র্যাডি ব্রিফিং রুমে সরিয়ে নিয়ে যাওয়া হয়।প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, কে কেন ফোন ছুড়ে ফেলল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই ঘটনার পর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শেষমেশ স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১টা ৫৬ মিনিট নাগাদ লকডাউন তুলে নেওয়া হয় বলে খবর।

 

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...