Sunday, June 14, 2026

রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ, আজ থেকে দক্ষিণে কমবে বৃষ্টি! 

Date:

Share post:

শক্তি হারিয়েছে নিম্নচাপ। আপাতত বাংলা থেকে সরে উত্তর ঝাড়খণ্ড ও দক্ষিণ বিহারে তার বর্তমান অবস্থান।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, আজ থেকে রাজ্যে নিম্নচাপের প্রভাব কমতে শুরু করবে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কমবে বৃষ্টির পরিমাণ। তবে বর্ষণ সম্পূর্ণ বন্ধ হবে না। বর্ষার (Monsoon) মেজাজ ধরে রেখে বিক্ষিপ্ত দুর্যোগ চলবে।

হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের গভীর নিম্নচাপ থেকে ঝাড়খণ্ডের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে কাঁথি হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে যেহেতু নিম্নচাপের শক্তিক্ষয় হয়েছে সে কারণে একটানা ঝেঁপে বৃষ্টি নেই বঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হবে। উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে পরিমাণ ও ব্যাপকতা কমবে। বুধবার কলকাতায় মূলত মেঘলা আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

 

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...