Thursday, June 4, 2026

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ঐতিহাসিক পদক্ষেপ, স্কুলপড়ুয়াদের বিনামূল্যে এইচপিভি টিকা দেবে রাজ্য 

Date:

Share post:

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের স্কুলপড়ুয়া কিশোরীদের বিনামূল্যে এইচপিভি (HPV) টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষা দফতরের মাধ্যমে ২০২৭ সাল থেকে শুরু হবে এই টিকাকরণ কর্মসূচি।

রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক ডাঃ অসীম দাস মালাকার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সর্বভারতীয় টিকাকরণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাতেও এই উদ্যোগ বাস্তবায়িত হতে চলেছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন স্তরে পরিকাঠামো উন্নয়ন, বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভারতে মহিলাদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বাধিক প্রাণঘাতী রোগ। ২০২৩ সালে প্রায় ১.২৪ লক্ষ মহিলা এই রোগে আক্রান্ত হন এবং প্রায় ৮০ হাজার মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, এই ক্যান্সারের প্রধান কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)-এর সংক্রমণ। সময়মতো টিকাকরণ ছাড়া কার্যকর কোনও প্রতিরোধ নেই। এতদিন পর্যন্ত এইচপিভি টিকা মূলত বেসরকারি ক্ষেত্রে পাওয়া যেত, যার দাম ছিল ২৬০০ থেকে ১০,০০০ টাকা প্রতি ডোজ। ফলে বহু নিম্নবিত্ত পরিবার এই টিকার নাগালের বাইরে ছিল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বিপুল সংখ্যক কিশোরী সুরক্ষা পাবে বলে মনে করছেন চিকিৎসকরা।

যদিও এখনও নির্ধারিত হয়নি কোন শ্রেণির বা বয়সসীমার ছাত্রীরা প্রথম পর্যায়ে টিকা পাবে, তবে চিকিৎসা প্রোটোকল অনুযায়ী ৯ থেকে ১৪ বছর বয়সীদের জন্য দু’টি ডোজ যথেষ্ট, আর বেশি বয়সীদের জন্য তিনটি ডোজ প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সময়মতো টিকাকরণই জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের সর্বোত্তম উপায়। রাজ্য স্বাস্থ্য দফতর আশা করছে, এই উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এক নতুন দিগন্তের সূচনা করবে।

আরও পড়ুন- প্রতীক্ষার অবসান! মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র হাইকোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...