Thursday, June 4, 2026

বৃহস্পতিবার রাতেই ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন দিমিত্রি, রশিদ

Date:

Share post:

ডুরান্ডে পূর্নশক্তির দল নিয়ে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। বৃহস্পতিবার রাতেই ইস্টবেঙ্গল (Eastbengal) শিবিরে যোগ দিতে চলেছে লাল-হলুদের দুই বিদেশি দিমিত্রি দিয়ামন্তাকস (Dimitri Diamantakos) এবং রশিদ (Rashid)। এবারের ডুরান্ড কাপে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদ ব্রিগেড। মরসুমের শুরু থেকেই সেই কারণে তাদের পাখির চোখ ডুরান্ড কাপ। সেই কারনে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের নিয়েই নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।

গতবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal) ব্রিগেড। সেই থেকেই তাদের নিয়ে শুরু হয়ে গিয়েছিল জোর সমালোচনা। বিশেষ করে বিদেশি বাছাই নিয়ে। বেশ কয়েকজনকে ছেড়ে দিলেও এবারও অবশ্য আক্রমণে দিমিত্রি দিয়ামন্তাকসের ওপরই ভরসা রেখেছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার এসেই শুক্রবার থেকে প্রস্তুতিতে যোগ দেবে ইস্টবেঙ্গল ব্রিগেড। শেষপর্যন্ত ইস্টবেঙ্গল সফল হয় কিনা সেটা তো সময়ই বলবে।

শুক্রবার রাতেই শহরে আসছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। মরসুমের প্রথম প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়াই এখন ইস্টবেঙ্গলের প্রধান লক্ষ্য। সেখানে বিদেশী ফুটবলাররা ইতিমধ্যেই যোগ দিতে শুরু করেছেন। প্রথমেই আসছেন দিমিত্রি (Dimitri Diamantakos) এবং রশিদ। গতবার ভালো পারফরম্যান্স না করলেও এবার অস্কার থেকে থংবোই সিংটো দিমিত্রি দিয়ামন্তাকসকে নিয়ে বেশ আশাবাদী। শোনা যাচ্ছে শুরু থেকেই খেলতে পারেন তিনি।

এই মুহূর্তে বিনো জর্জের তত্ত্ববধানে অনুশীলন সারছে ইস্টবেঙ্গল। শনিবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন অস্কার ব্রুজোঁ। ইস্টবেঙ্গল এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মরিয়া হয়ে রয়েছে।

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...