Wednesday, February 4, 2026

উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকাকেই অগ্রাধিকার: নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর পছন্দের তালিকাকে অগ্রাধিকার দিতে হবে। সেক্ষেত্র য়ে ১৭ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখনও বাকি আছে সেই সবকটিতে নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে আচার্য অর্থাৎ রাজ্যপাল আলোচনা করতে নিতে পারে বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশ দেয়। আগেই ১৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেছে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। ১০ দিন পর মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে।

অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপালের মধ্যে সংঘাতের মধ্যেই মামলা গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত। এরপর ২০২৪ এ প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে সার্চ ও সিলেকশন কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে জানিয়ে দেয় প্রাক্তন প্রধান বিচারপতি ললিতে নেতৃত্বাধীন কমিটির উপাচার্যদের নামের তালিকা তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। কিন্তু রাজ্যপাল ফের সুপ্রিম কোর্টে আবেদন জানান, তালিকা নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এরপরেই সার্চ কমিটির কাছে রিপোর্ট চায় সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে কমিটির দেওয়া রিপোর্ট বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচীর হাতে এসে পৌঁছয় বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জানান তারা।পর্যবেক্ষণ সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে আচার্য নিয়োগের সমস্যা থাকলেও তেমন গুরুতর নয়। দুটি বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে সামান্য সমস্যা রয়েছে। বাকি উপাচার্যদের নিয়োগ মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই করা হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ।

আরও দেখুন – ২১ জুলাইয়ের সভায় হস্তক্ষেপ নয় হাই কোর্টের, রাজনৈতিক কর্মসূচির জন্য স্থান নির্দিষ্ট করার প্রস্তাব রাজ্য়কে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...