Monday, March 16, 2026

স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় যুবতী, চাঞ্চল্য শান্তিপুরে

Date:

Share post:

ষাটের দশকের উত্তম-সুচিত্রার ‘হারানো সুর’-এ যেমন স্ত্রীর লড়াইয়ে ফিরে আসে স্বামীর স্মৃতি, তেমনই বাস্তব জীবনের এক অসামঞ্জস্যপূর্ণ ও হৃদয়বিদারক চিত্র দেখা গেল নদিয়ার শান্তিপুরে। তবে এখানে স্মৃতি বিস্মরণ নয়, বরং স্বামীর অস্বীকারের বিরুদ্ধে দাঁড়ানো এক যুবতীর মর্যাদার লড়াই।

ঘটনাটি শান্তিপুর থানার ঘোড়ালিয়া অঞ্চলের। বৃহস্পতিবার দুপুরে খাপাড়াডাঙ্গার কুন্ডু পাড়ার বাসিন্দা সোমা দাস পাল নামের এক যুবতী ধর্নায় বসেন তার স্বামী হিসেবে দাবি করা সঞ্জয় দাসের বাড়ির সামনে। দাবি, তাঁকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং স্বামীর বাড়িতে জায়গা দিতে হবে।

সোমা দাস পালের অভিযোগ, তাঁর আগেও একটি বিবাহ হয়েছিল এবং এক পুত্রসন্তানও রয়েছে। আগের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সঞ্জয় দাসের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। সোমার দাবি, সঞ্জয় তাঁকে আইনি বিবাহের মাধ্যমে স্ত্রী হিসেবে গ্রহণ করেন এবং তাঁর সন্তানকেও দত্তক নেন। কিন্তু তারপরও সঞ্জয় তাঁকে বাড়িতে স্থান দেননি। এমনকি সেখানে গেলে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

অভিযোগ আরও, সঞ্জয়ের দাদা যেহেতু একজন সিভিক ভলান্টিয়ার, তাই তাঁকে পুলিশের ভয় দেখিয়ে হেনস্থা করা হয়েছে। অনেক অভিযোগ দায়ের হলেও কোনও সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়েই স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনেই অবস্থান বেছে নেন সোমা।

আরও পড়ুন – কাঁথিতে বিজেপি বনাম বিজেপি! বেহাল রাস্তা ঘিরে পঞ্চায়েতে হাতাহাতি, চাঞ্চল্য এলাকায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...