Saturday, April 4, 2026

স্কুল চত্বরে বজ্রপাতে অসুস্থ ৫ ছাত্রী, গঙ্গাজলঘাটিতে চাঞ্চল্য়

Date:

Share post:

স্কুল চলাকালীন বজ্রপাতের (lightning strike) জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি (Gangajolghati) থানার অন্তর্গত কুস্থলিয়া হাই স্কুলে। আচমকা এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। স্কুল সূত্রে জানা গেছে, দুপুর টিফিনের সময় বৃষ্টির মধ্যে আচমকা একটি প্রবল শব্দ করে বজ্রপাত হয়। সেই সময় স্কুলের পাঁচ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আহত ছাত্রীরা অষ্টম শ্রেণির চার জন এবং ষষ্ঠ শ্রেণির এক জন। সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

সহ শিক্ষক বিকাশ চন্দ্র মণ্ডল (Bikash Chandra Mandal) জানান, “টিফিনের সময় বজ্রপাতের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে পাঁচ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাঁদের মধ্যে একজনের শরীর বেশি দুর্বল হয়ে পড়ায় স্যালাইন দিতে হয়েছে।” স্কুল কর্তৃপক্ষ দ্রুত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে এবং থানাকে খবর দেয়। আহত ছাত্রীরা বর্তমানে চিকিৎসাধীন, তবে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। এদিকে, আচমকা এই ঘটনায় কুস্থলিয়া হাই স্কুলে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক। স্থানীয় প্রশাসন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজর রাখছে। আরও পড়ুন : খড়গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেলের ঘরে ঝুলন্ত দেহ

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...