Thursday, May 28, 2026

শনিতে I.N.D.I.A-র ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের তরফে থাকবেন অভিষেক

Date:

Share post:

I.N.D.I.A ভার্চুয়াল বৈঠক শনিবার। তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল সাড়ে দশটায় এই বৈঠক শুরু হওয়ার কথা।

ভোটার তালিকা সংশোধন থেকে বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা- একের পর এক ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ শাণিয়েছে তৃণমূল (TMC)। ভোটার তালিকায় নীবিড় সমীক্ষা বা স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশনের নামে প্রচুর ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে প্রথম সরব হন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও (Abhishek Banerjee)। এই পরিস্থিতিতে শনিবারের বৈঠকে এই ইস্যুগুলি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। কমিশনকে সামনে রেখে বিজেপির এই গণতন্ত্রবিরোধী ঘৃণ্য ষড়যন্ত্র রুখতে পরবর্তী পদক্ষেপ কী হবে, বৈঠকে একজোট হয়ে সেই সিদ্ধান্ত নেবে জোট।

পাশাপাশি, পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুরের পরে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছিল বিরোধীরা। কিন্তু সেই দাবিকে আমল না দিয়ে বাদল অধিবেশন ডেকে দেয় কেন্দ্র। এই পরিস্থিতিতে সংসদের বাদল অধিবেশনে রণ কৌশল এই বৈঠকে স্থির হতে পারে।

অভিষেক ছাড়াও শনিবার জোটের বৈঠকে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, আরজেডির তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, শিবসেনা উদ্ধব গোষ্ঠীর উদ্ধব ঠাকরে, ডিএমকের এম কে স্ট্যালিন, ছাড়াও বামদলগুলির শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা। তবে আম আদমি পার্টি বৈঠকে থাকবে কি না, তা এখনও জানা যায়নি।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...